শনিবার, জুলাই ২৭, ২০১৯

ডেঙ্গু জ্বর



                                           -----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মশা তার তৃষ্ণা মিটাতে লুটিছে মানুষের রক্ত-সুধা!
গড়িছে মানুষ আপন নীড়ে এডিস মশার নিজ বসুধা।
সে কি তার ডাক শুনিবে ডেঙ্গু মুক্তির আশ্বাসে?
চিকুনগুনিয়া বাঁধিছে বাসা লক্ষ কোটির নিশ্বাসে ।
তোমার ঘরে মন হরষে এডিস মশার জন্মিছে প্রাণ
এডিস মশা শুল বিঁধিয়ে গাঁইছে সদা মরন গান ।

হে মানুষ !তুমি  জাগো ,বাঁচাও প্রাণ কাঁধেতে মিলায়ে কাঁধ,
বাংলা জুড়ে জাগিছে আজ ডেঙ্গু  জ্বরের উৎপাত !
স্বচ্ছ পানি ,ফুলের টপ, এসি- ফ্রীজ আছে কার ?
থাকে যদি বদ্ধ পানি ফেলে দাও তুমি তার
তুমি বাঁচ, দেশ বাঁচাও এই আমার আবদার ।

চেয়ে দেখ তোমার ভুলে মরিছে কত বাংলা জুড়ে-
ধবংস কর নিবাস তাহার যত সে আপন নীড়ে-
কত সে দামাল ছেলে আজও আছে হাসপাতালে-
সে বুঝিছে ডেঙ্গু জ্বালা মরিছে যে মায়ের কোলে !

শোন হে শোন করি ফরিয়াদ নাহি কর দূর্নীতি-
ডেঙ্গুর প্রাচীর ভাঙ্গিতে ওই গড়ে যাও সম্প্রীতি ।
উৎসব তোলে ঘরে ঘরে চৌদিক রাখ পরিস্কার-
নিপাত কর ডেঙ্গুর নিবাস সুস্থ সবল থাকিবার ।

কত সে দামাল ছেলে আজও আছে হাসপাতালে-
সে বুঝিছে ডেঙ্গু জ্বালা মরিছে যে মায়ের কোলে !
মশা তার তৃষ্ণা মিটাতে লুটিছে মানুষের রক্ত-সুধা!
গড়িছে মানুষ আপন নীড়ে এডিস মশার নিজ বসুধা।
----------------------------------------------------27-07-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...