----------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
আর কতকাল দিবি মোদের ডেঙ্গু মশার
মৃত্যু কামড়?
মানুষ যে আজ ভয় করেছে কাঁপছে সবাই দিন
ভর!
ছোট-বড় ধুঁকছে জ্বরে, ঘরে বাইরে মরছে
কত
বাংলায় আজ মৃত্যু ভয়, দেখছে না কেউ এডিস
যত !
তোদের শুধু একটি রোগ দোষে দোষে গাহিস গান
কথার পরে কথা বলিস নাইবা করিস সমাধান
।
হচ্ছে হচ্ছে শুনি মুখে, মিডিয়ায় জুড়ে যাচ্ছে
দেখা
উড়ছে মশা দিচ্ছে কামড় তবু নাহি হয়
শেখা ।
জৈনক তুই এগিয়ে আয় সেবার ভ্রতে হৃদয়
খুলে
লোক পটানো মুখে বুলি আজিকায় আর নাহি
ভুলে
অনেক তোরা বলেছিস ভাই এবার একটু
মুক্তি চাই
নিধন চাই -নিধন চাই -এডিস মশার নিধন চাই,
অনেক তো খেয়েছিস ভাই,এবার একটু থামা
ক্ষুধা,
আয়রে এবার দিয়ে যা জনসেবার মৌলিক -সুধা
।
ডেঙ্গু জ্বরে বলি দিয়ে করিস না আর
মিথ্যে পূজা
দূর করে দে এডিস মশা, রক্ত নিয়ে দিসনা সাজা-
আর কতকাল দিবি মোদের ডেঙ্গু মশার
মৃত্যু কামড়?
মানুষ যে আজ ভয় করেছে কাঁপছে সবাই দিন
ভর!
------------------------------------------------------------29-07-2019,রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।