Sunday, October 6, 2019

আমি তাই মাতৃকার পক্ষে



------------------------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 হয়তো দেখেনি কভূ নাটের গুরুরা যতো আছে,
 হয়তো আসেনি প্রকাশ্যে হীন ব্যাক্তির রূপ ধরে
কিন্তু ঘটে গেছে অনেক কিছু! শুভরে দিয়ে ফাঁকি
ফুটেছে কতো  জুঁই চ্যামিলী গোলাপ গাছে গাছে
মৌয়েরা অজান্তে ভালবেসে আছে যেন বসন্তপথিক ।

জেগে উঠেছে দুর্নীতি, প্রাণে প্রাণে একি র্গ্জন !
এ যেন প্রাচু্র্য্যের প্রতিযোগীতা,অনৈতিক ভালবেসে
অনন্ত মাদকের স্রোতে পাক খেয়ে ঘুরছে বাংলার বুকে
ডুবছে কত হায় ! হায় কি অধপতন বাংলায় জুড়িয়া –

এমন বৈষম্যের ঋতু থেকে যতই এড়াও চোখ
যতোই এড়াতে চাও তোকে দেখি আমি অদম্য ।
দূর্গের সৈনিকের মতো প্রতিবাদী হতে প্রস্তুত জননী
নবীণেরা গর্জে উঠেছে পথে পথে, ধর্য্যের পথ শেষে
তোদের ঘৃণা করি প্রাণ ভরে এই বাংলাকে ভালবেসে ।
আমি তাই মাতৃকার পক্ষে বান্দিলাম হৃদয় আমার ।
---------------------------------------------------6-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সেইটুকু থাক বাকি



                    ------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রাচুর্য্যকে আমরা উর্ধ্বে করে রাখি
ন্যায়-নীতির স্পর্শ্ সেইটুকু থাক বাকি!
সমাজে দেখি সদা দিবা নিশি
সকলে গিয়ে তার মাঝে মিশি,
আদর্শের বাণী সেইটুকু থাক বাকি-
প্রাচুর্য্যকে আমরা উর্ধ্বে করে রাখি
তার প্রশংসায় কোথাও নাহি ঢাকি
সত্য বলার সেইটুক থাক বাকি ।
দূর্নীতির লীলা হবে এ প্রাণ ভরে
এ সংসার রেখেছে তাই ধরে
অধিকার আমাদের সেইটুকু থাক বাকি-
প্রাচুর্য্য তাহারে উর্ধ্বে করে রাখি ।
-------------------------------------------6-10-2019,রাওনাট কাপাসিয়া,গাজীপুর।


এক হয়ে যাও



                                                         -------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এক হয়ে যাও,রক্তের বাঁধনের মতো
ঠিক দুঃসময়ে তৌহিদী মুমিনের মতো
ওমরের বীরত্ত্বের মতো,
তুমি কোরআনের নিবেদিত প্রাণ হয়ে যাও
ইসলাম প্রিয় সাহাবীর মতো
হক- বাতিলের পার্থক্য নিরুপণ কারীর মতো;
এক হয়ে যাও সব দুষ্টের বিরুদ্ধে, সব অনৈতিক উম্মাদনা থেকে
অনিষ্টকে দূরে রাখো মুক্ত পাখির মতো,
দৃঢ় মনোবল নিয়ে গর্জে ওঠ সুদৃঢ় পাহাড়ের মতো
এক হয়ে যাও ।
এতো দূরে যেও নাকো আপনার সত্ত্বাকে ছেড়ে
তুমি আকড়ে ধরো সেই অদৃশ্যের মহিমাকে
সেই প্রিয় নবীজির আলোকিত পথকে
যদি না পৌঁছ সেখানে—
তুমি হেরে যাবে, তুমি হেরে যাবে অবিনশ্বরে—
এক হয়ে যাও,রক্তের বাঁধনের মতো
এক হয়ে যাও--
-----------------------------------------------------06-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।