------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রাচুর্য্যকে আমরা উর্ধ্বে করে রাখি
ন্যায়-নীতির স্পর্শ্ সেইটুকু থাক
বাকি!
সমাজে দেখি সদা দিবা নিশি
সকলে গিয়ে তার মাঝে মিশি,
আদর্শের বাণী সেইটুকু থাক বাকি-
প্রাচুর্য্যকে আমরা উর্ধ্বে করে রাখি
তার প্রশংসায় কোথাও নাহি ঢাকি
সত্য বলার সেইটুক থাক বাকি ।
দূর্নীতির লীলা হবে এ প্রাণ ভরে
এ সংসার রেখেছে তাই ধরে
অধিকার আমাদের সেইটুকু থাক বাকি-
প্রাচুর্য্য তাহারে উর্ধ্বে করে রাখি
।
-------------------------------------------6-10-2019,রাওনাট
কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।