রবিবার, অক্টোবর ১৩, ২০১৯

এখন তুমি অন্য মানুষ



                            -----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে নেতা!
সিংহাসনে গিয়ে আমায় পড়বে কি আর মনে ?
সেখানে তোমার নতুন শক্তি নতুন আয়োজনে !
নিত্য তোমার দম্ভ বাড়ে ক্ষমতার আরাধনে
দূর্ব্ল যে প্রাণ  দূর্ব্ল নয় রাজার সিংহাসনে ।
সেখানে তুমি ভুলবে আমায়, শুনবেনা ডাক কোন
তখন তুমি ছুঁড়বে আমায় করবে অভিমান---
অমিই শুধু হেরে যাবো তোমার উত্তাল বানে
রাজা তুমি বধির হবে শুনবে না আর কানে !
ওহে নেতা,
এখন তুমি অন্য মানুষ ক্ষমতার সিংহাসনে !!
--------------------------------------------------------13-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...