রবিবার, অক্টোবর ২৭, ২০১৯

আল্লাহর উপহার



--------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
 যে অঙ্গিকার করে এসেছিলে তারই মতো গাও গান
হে বিধাতার গোলাম, এই তো সেই হাদিস কোরআন ।
ওগো তুমি আলো দেখিয়া পথ চলো আনন্দে ভাসি
যে পথে পথে আল্লাহর উপহার নবীজি নিয়ে আসি !
তুমি অন্তর পানে যপে লও তারে একক সত্তা মানি
ওহে সময় যে ফুরিয়ে এলো ডাকিছে ওই আসমানী
তার তরে হও নত শির ওহে গোলাম নামাজের বেশে
এর প্রতিদান তুমি যে পাবে শেষ বিচারে চিত্ত হরষে
ওহে মোমেন তুমিই কাল হাশরে জাগিবে পাঁপড়ি ফুটে
কে আছে  তোমাকে হারায় এই ভুবনে লুটে পুটে !
ওগো তুমি আলো দেখিয়া পথ চলো আনন্দে ভাসি
যে পথে পথে আল্লাহর উপহার নবীজি নিয়ে আসি !
----------------------------------------------------27-10-2019.রাওনাট.কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...