------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে মুমিন! ওহে মুমিন! আল্লাহর দীদার
চাও,
কোরআন হাদিস পথটি ধরে তবে তুমি যাও !
আজই মুমিন মসজিদ ঘরে দলে দলে যাই ।
সেজদা করো নামাজী ছলে নত শির হই ।
ওহে মুমিন! ওহে মুমিন! অন্য কোথাও নাই;
মুক্তি কেবল প্রভূর সনে যদি দীদার পাই
।
নশ্বর লোভ ডাকছে সদা ওহে মুমিন ভাই ;
একটু ভুলে তুমি হেরে শয়তান জিতে তাই ।
ওহে মুমিন! ওহে মুমিন! হক বাতিলের
খেলা
বাতিল ওই ডাকছে ওগো ভাঙ্গছে মুমিন
ভেলা!
আল্লাহ রাসূল চিনলে ভাই অন্তর বাহ্যিক
শাখে
শুনবে সদা মুক্তির গান চির উল্লাস সুখে ।
-----------------------------------------------26-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
“

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।