----------------------------------------কবি
মোঃ আমিনু এহছান মোল্লা।
যে জ্ঞান ছুঁয়েছে শিক্ষার আলো
সে কি এ জ্ঞানে কোনো অনৈতিক পাপ করতে
পারে ?
শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালতে তবে
কেন ?
অনৈতিক কাজ চলে নিত্য দিনে দুর্দান্ত
প্রতাপে প্রকাশ্যে দিবালোকে
যেন এক নগ্ন মেলা, মুহূর্তেই উম্মুক্ত
হয়ে যায়
অনৈতিক সঙ্গমের অভিলাসে-
চোর ও ডাকাতের মেশা হাসি, নাকি
বেশ্যার পল্লী ?
চেয়ারে বসে যুবতীকে আপন ভাবতে শুরু ফুল
শয্যার মতো
কি তার পরিচয় ! কি তার পদবী !
বেমালুম ভুলে যায় এসব শিক্ষিত
ক্ষমতাধর !
একদিকে ক্ষমতা ,অন্যদিকে পুশুত্তের ঝান্ডা
যে জ্ঞান ছুঁয়েছে শিক্ষার আলো
সে কি এ জ্ঞানে কোনো অনৈতিক পাপ করতে
পারে ?
যে জ্ঞান ছুঁয়েছে পাপকে, কলঙ্কিত
করেছে শিক্ষাকে
ওরা মানুষরূপী পশু! চরিত্রহীন লম্পট !
ওদের কাছে আর কোন পদ পদবী কি মানায় ?
যে শিক্ষা বলেছে জ্ঞানকে, আমি তোমাকে
আলো দিবো ।
সে শিক্ষাই জাতি চায়, যার স্পর্শে কোন
অন্ধকার থাকবে না ।
--------------------------------------------------------14-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।