----------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমার হৃদয় আমি দিয়ে
যাবো
সেই অনুভূতির রাণী
তোমাকে !
প্রেম তো অবিকল দাউ
দাউ আগুনের মতো
প্রাণের গহিন পুড়ে
যায়,সেও তুমি কর্তৃক শাসিত
তারও আছে বিরহে বিরহে
অংকিত কিছু ক্ষত চিহ্ন !
হৃদয় তো রূপান্তির
! আজো গবেষণা হয় তা নিয়ে
কিন্তু ফল তো একটাই
আসে বারে বার
যে হৃদয় চিনেছে শুধু
তোমাকে, শুধু তোমাকে-
একবার ঢুকে দেখো তার
সব স্পন্দন জুড়ে
কেবলি জড়িয়ে আছো তুমি
দীপ শিখা হয়ে
কৃষকের মতো তুমিও
হৃদয়কে চাষাবাদ করে
যাও বুক চিরে চিরে-
হৃদয় তো কেঁপে ওঠে
অনুভূতির যে কোনো সুখ-দুঃখে
খুব গভীরে ঢুকে চিৎকার
দিয়ে বলে-
ভালবাসা এ পথেই আছে
, এখানেই আছে-
তাই তো.
আমার হৃদয় আমি দিয়ে
যাবো
সেই অনুভূতির রাণী
তোমাকে !
-----------------------------------------------------------17-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।