---------------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুমিনের সরবে জাগিছে ওই পৃথিবীর সব মসজিদ,
ওহে যেখায় গাহিছে নামাজিরা এক আল্লাহর
সংগীত!
কাতারে কাতারে নত শির হইয়া যপিছে মধুর
বাণী
আল্লাহু আকবার আল্লাহু আকবার তুলিছে প্রাণে
ধ্বনি!
নেই কোন ঘর পৃথিবী জুড়ে করে দূর
অন্ধকার!
এসো হে মুমিন মসজিদ ঘরে যত পার তত
বার।
উদিবে সূর্য্, ঘুচিবে আঁধার
আসিবে মুক্তি,হাসিবে হাশর!
কে পেরেছে জিততে মুমিন বদ্ধ করিয়া
দ্বার !
মসজিদ ঘর মুক্তির দিশা! ওহে মুমিন তোর
।
---------------------------------------------------------28-10-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।