Tuesday, January 21, 2020

বিজয়ের উপহার

---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হেদায়েত ও রহমতের জন্য এসেছে আল-কোরআন;
তারে যদি আকড়ে ধরো, তুমিই চিরসত্য ন্যায়পরায়ণ।

কে আছে হারায় তোমায় দিনের শেষে?
যদি কায়েম করো সালাত, যাকাত দাও আখেরাত বিশ্বাসে।

এই তো সেই বিজয়ের উপহার আগামী দিবসে ওরে;
পারওয়ারদেগারের তরফ হতে তুমিই হেদায়েত প্রাপ্ত নশ্বরে।

এক সফলতা পেয়ে যাবে তুমি ইহ-পর ভূমি;
ওরে মুমিন! ওরে মুসলমান!তুমিই সবচেয়ে দামী!

ওরে ,ঈমান আনো দৃঢ় বিশ্বাসে প্রাণের ডানা মেলি;
আল্লাহ ওয়াদা র্স্পশ করবে তোমায় রহমত দ্বার খুলি।

তিনি তো পরাক্রমশালী ও প্রজ্ঞাময় এপার-ওপার ধরায়;
তবে কিসের ভয় হে মুমিন! ওই দিবসের কঠিন আঙিনায়।

তাগুতের যত বাসনা কামনা করে দাও বিদায়-
অন্তরে লুফে নাও আল-কোরআন বাতিলকে হারায়।

যদি কোরআনের আলো ছুঁইয়ে যায় অন্তর ভরি;
তোমার জন্য্ নেয়ামতে ভরা জান্নাতের ছায়াতরী।

------------------------------------------২১-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

আজো অচেনা



-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানুষের কাছে মুক্তির পথ আজো অচেনা
তাই তো মানুষ বুঝে না কোনটা তার পথ না !

মনে করে হেসে খেলেই দেবে সত্যকে ফাঁকি
না না মুক্তির পথ এখনো অনেক বাকি!!

যেখানেই পালাক না সে গোপনে
একদিন পাকড়াও হবেই বিচারিক ময়দানে।

 তলব আসবে যেদিন কঠিন দিবসে
 ইয়ানাফসি, ইয়ানাফসি করবে আরশে।

ওহে মানব! এসেছে আল-কোরআন নেই কি জানা?
তোমার মুক্তি যে চির চেনা
কেন বুঝনা আপনার দায়ে
তুমি ডানে কিংবা বাঁয়ে 
নিজেই গড়বে সুখ-দুঃখের চিরস্থায়ী ঠিকানা।
 
ওইদিন সব  কর্ম্ সাক্ষী হবে জগতের স্মরণে
তোমার মৃত্যেু পরে
ঈমান আমলের জোরে
আল্লাহ’র দয়ালু স্বত্বে
হয়তোবা মুক্তি মিলবে একক সত্ত্বার রাজত্বে।

মানুষের কাছে মুক্তির পথ আজো অচেনা
তাই তো মানুষ বুঝে না কোনটা তার পথ না !
------------------------------------------২১-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।
     

Monday, January 20, 2020

যে কণ্ঠে শুনালে মোরে

-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে কণ্ঠে শুনালে মোরে আযানের ধ্বনি সুমধুর সুরে ;
সে প্রাণ তো জেগে উঠে হে মুয়াজ্জিন আল্লাহু আক্বারে!

ছুটে যাই মসজিদ পানে -যে সুরে ডাকো তুমি ;
আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লাহ্ অন্তরে যপে আমি।

আমি স্বাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া নেই কোন মাবুদ;
হে মুমিন! আমি নামাজ পড়ি ওই মহানের মসজিদ।

আমি স্বাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ (সাঃ) তাঁর প্রেরিত রাসুল;
ওহে আয় তোরা আয় ডাক শুনে ওই ইবাদতের মঞ্জিল ।

এসো হে মুমিন! এসো হে মুমিন! নামাজের দিকে এসো;
হাইয়্যা আলাস্সালাহ্ ধ্বনিছে ওই তাঁরে ভালবাসো।

প্রাণের সূর্য্ এখনো কি জাগেনি আল্লাহ’র সংগীতে?
হাইয়্যা আলাল্ ফালাহ ডাকিছে তোমায় কল্যাণের ইঙ্গিতে।

ওহে শুন, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়!!
তবে কেন মুমিন নামাজ ছাড়! নামাজ ছাড়!

ওই ডাকিছে মুয়াজ্জিন, নামাজ ধর ,নামাজ ধর।
আল্লাহ ছাড়া নেই কোন মাবুদ নশ্বর-অবিনশ্বর।

যে কণ্ঠে শুনালে মোরে আযানের ধ্বনি সুমধুর সুরে ;
সে প্রাণ তো জেগে উঠে হে মুয়াজ্জিন আল্লাহু আক্বারে!
-----------------------------------------------------২০-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, January 19, 2020

নেই কোন সংশয় সংঘাত

-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
প্রিয় রাসূলের কাঁধে ছোয়ার করে এসেছে আল-কোরআন;
যে কিতাবে নেই কোন সংশয় সংঘাত -ওহে পৃথিবীর প্রাণ!

আল্লাহ’র পক্ষ হতে এসেছে তাহা মানবের তরে-
যাহা রচেনি কোন কবি এই নিখিলের প্রান্তরে ।

যে অবিশ্বাসের গর্জ্ন তুলেছো তোমরা অন্তরে;
সে তো মিথ্যো কিংবা ভ্রান্ত রচনা বিস্তরে।

ওহে জেনে রেখ, এ নহে কোন গনকের ভবিষ্যৎ বাণী;
যার প্রকৃত অনুধাবন করনি কভূ অন্তরে তাহা আনি।

এতো বিশ্ব্ পিতার রচিত কবিতা” আল-কোরআন”
ওহে,নেই কোন কবি রচিবে তাহা আল্লাহ’রই মতন ।

ওহে মুমিন! ওহে খোদভীরু! এ যে তোমাদের উপদেশ;
ওহে কে আছো বিশ্বাস করো তাহারে পরিশেষ?

মুক্তি তোমার অদুরে ওহে মানব!
অবিশ্বাস ভেঙ্গে যদি জাগাও কলব।

ওহে, এতো নিশ্চয় নিশ্চিত সত্য আল্লাহ’র বাণী;
তবুও কি তুলবে না অন্তরে কোরআনের ধ্বনি?
----------------------------------------------------১৯-০১-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, January 18, 2020

চির সত্যের দ্বার খুলে দাও

               -----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তুমি দেখবে, পরীক্ষা করে দেখবে যদি আসে কোন সংবাদ
সত্য-মিথ্যে যাচাইবিনে করো না কভূ সংঘাত!

কতক পাপাচারী লেগে আছে তোমার পিছে হে মুমিন!
অহেতুক ক্ষতি সাধনে তোমরা প্রবৃত্ত হয়ো না ময়দান।

তুমি অনুতপ্ত হয়ো না আপন কর্মের শেষে-
ধর্য্যের সাথে হও চির বলিয়ান সত্যের উৎসে ।

তুমি ঘৃণা কর সেইসব কুফর, পাপাচার ও নাফরমানী
তুমিই সৎপথ অবলম্বনকারী যদি করুণা পাও আসমানী।

তোমার অন্তরে ঈমানের মহ্ব্বত সৃষ্টি করেছেন আল্লাহ
তবে কিসের ভয় হে মুমিন! এ পথে থাকে যদি রাসূল্লাহ ।
.
এতো আল্লাহ’র কৃপা ও নিয়ামত-
তোমার মুক্তি হবেই ওই কিয়ামত।

ওহে মুমিনেরা ! সত্য- মিথ্যা যাচাইবিনে যুদ্ধে লিপ্ত হয়ো না-
চির সত্যের দ্বার খুলে দাও, পাবেই ওই আল্লাহ’র করুণা ।
-----------------------------------------------18-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমাকে স্বাগত জানাই


----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

এক নব সূর্যদয়ে পৃথিবী পেয়েছে এক নবীণ প্রাণ!
নেই কোন অন্ধকার, নেই কোন হতাশা ওহে মহিয়ান ।

এক যুগল প্রেমের উচ্ছাসে তুমি এসেছো নবীণ
তোমাকে স্বাগত জানাই এই ক্ষণিকের প্লাবন।

তুমি জেগে উঠো প্রতিটি যুদ্ধ বিদ্রোহে-
তুমি ছড়িয়ে দাও সত্যের আলো আল্লাহ’র রাহে।

তুমি পিতার গর্বিত সন্তান,বিধাতার প্রিয় দান
অন্তরে লুফে নাও প্রিয় নবীজির আল-কোরআন।

তুমি হও গোলাম ওই মহিয়ানের শিরক বিহীন
তুমি মুমিনুল, তুমি ধার্মিক-হে ক্ষণিকের মেহমান।

আলহামদুলিল্লাহ! তোমায় পেয়ে হে নবীণ!
কে আছে রুখে তোমায় হও যদি আল্লাহ’য় ভুবন।
-------------------------------18-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অগ্রণী হয়ো না



-------------------------- কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমরা আল্লাহ ও রসূলের অগ্রণী হয়ো না হে ঈমানদার!
ভয় কর সেই সত্ত্বাকে যিনি সবকিছু জানেন ও শুনেন সবের।

কন্ঠস্বর উঁচু করো না নবীর কণ্ঠ স্বরের উপর,
এরূপ করো না যেরূপ করো একে অপরের সাথে নশ্বর
সব কর্ম্ নিস্ফল হয়ে যাবে তোমাদের ।

কখনো টেরও পাবে না জীবনের অস্তমান
নিচু স্বরে বলো যদি শোধিত হবে শিষ্টাচারে তোমাদের প্রাণ।

তুমি পাবে আল্লাহ’র ক্ষমা ও মহাপুরস্কার
আর যদি আড়াল হতে উচুস্বরে ডাকো
তুমিই  অবুঝ কিংবা সঙ্গী তাগুদের।

যদি ধর্য্য ধারণ করো কোন মঙ্গলের অভিপ্রায়
তিনিই মুক্তি দিবেন যিনি ক্ষমাশীল, পরম দয়ালু সত্ত্বায়।
------------------------------------------------------18-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বন্ধুরূপে গ্রহণ করো না

------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে মুমিনগন!
আল্লাহ ও তোমাদের শত্রুদের বন্ধুরূপে গ্রহণ করো না
যে বন্ধুত্বের বার্তা পাঠিয়েছো তাতো যালেমেরা বুঝেনা।

আল্লাহ’র প্রতি দৃঢ় বিশ্বাসের অপরাধে
ওরা চায় বহিস্কার করে তোমাদের অপবাদে !

তবু কেন গোপনে প্রেরণ করছো বন্ধুত্বের পয়গাম?
আল্লাহ’র রাহে যদি বের হও থাক ডাক দাও সংগ্রাম!

হে মুমিনগন!  যা কিছু গোপন কিংবা প্রকাশ কর তুমি
সবকিছুরই অন্তরযামী তিনি, যিনি অবিনশ্বর ভূ-স্বামী।

মনে রেখো, তুমি সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে
সত্যকে ভুলে যদি এরূপ করে থাকো শয়তানের উৎসবে।

ওহে, ওরা চায় তোমরা কাফের হয়ে যাও
আর তুমি কি সত্য পথে মুক্তি চাও?
----------------------------------------------18-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, January 9, 2020

মুখে মুখে যতই বলো

মুখে মুখে যতই বলো তুমি ঈমান এনছো ক্ষণিক ধরা ।
তুমি কি মনে করো ভাই অব্যাহতি পাবে পরীক্ষা ছাড়া?

তুমি তো পরীক্ষার সম্মুখিন হবে প্রতি পদে পদে
হও যদি সত্যবাদী জেনে নিও পরবেনা অপরাধে।

মহান আল্লাহ তো চিনে নিবে সত্য- মিথ্যারে
তোমার কোনো ছলচাতুরী কাজে আসবে না হাশরে।

ওহে মনে রেখো, যারা মন্দ কাজ করো ক্ষণিক নিখিলে
আল্লাহ’র পাকড়াও হতে মুক্তি পাবে না কোন আদলে।

তাদের ফয়সালা হবে বড় মন্দ!
তবু কি তুমি থাকবে অন্ধ্ ?

আল্লাহ তো সর্বশ্রোতা, সর্বজ্ঞানী ওহে শ্রেষ্ঠ্ পচিয়ধারী!
সেই দিনের মুক্তি চাও যদি, আজি দাও মন্দ সব ছাড়ি।
-------------------------------------09-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, January 6, 2020

নির্জলা অপবাদ


---------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানবের প্রতি আল্লাহ’র দয়া কিংবা অনুগ্রহ না থাকলে
তোমাদের কত কিছুই না হয়ে যেত ইহ-পর মন্ডলে।

ওহে,নির্জলা অপবাদ দিও না ঈমানদার নারী ও পুরুষকে
আল্লাহ’র পক্ষ হতে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করিছে নরকে।

যদি তুমি ঈমানদার হও দিও না কভূ অপবাদ!
এ যে ইহ-পর জগতে এক অমার্জিয় অপরাধ ।

হে মুমিনেরা!তোমরা শয়তানের পদাংক অনুসরণ করো না
হেরে যাবে, ওইদিন হেরে যাবে,পাবে না কভূ তাঁর করুণা।

শয়তানতো লেগে আছে তোমার পরতে পরতে
ওহে তোমাকে যে জয়ী হতেই হবে ওই সাক্ষাতে।

ওহে ভয় নেই! আল্লাহ ক্ষমাশীল , পরম করণাময়-
পাবেই ক্ষমা অন্ধকার দূর করে হও যদি প্রভূময় !
--------------------------------------------------06-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, January 4, 2020

মৃত্যেুর টিকিট


------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
 মৃত্যেুর টিকিট কেটে যেতে হবে তোমায় হে মানব জাতি
এমন করে উদয় হবে মরণ খেলায় যন্ত্রণা মাতি !

এ অনুভব কি আছে প্রাণের ভিতরে?
ওহে প্রাণ! তুমিতো চলিবে অবিনশ্বরে!

ওহে প্রাণ! তুমি কেমন করে ভুলেগেছো দিবা-রাতি!
যে সত্ত্বা তোমাকে দিয়েছে দেহের ভিতরে প্রাণের বাতি।

থেকো না আর বদ্ধ্ খাঁচায়,খুলে দাও প্রাণ তাঁর তরে
একক সত্ত্বা মানি হও নতশির আল্লাহ’র দরবারে-

তুমি লুফে নাও বিশ্ব্ নবীর বাঁধন টুটে
তুমি জিতবেই, তুমি জিতবেই প্রিয় নবীজির ভোটে।

কোন পথ তো নেই, তুমি বাঁচিবে ফাঁকি দিয়ে আল্লাহ’রে
দুই ফেরেস্তা তো ডানে-বামে লিখেছে আমলনামা বিভোরে।

তুমি যে কথা কিংবা যে কাজ করো পৃথিবীতে-
তা ই সাক্ষী হবে তোমার বিপরীতে
কাল আখিরাতে-

ওহে মানব জাতি, যে সত্ত্বা তোমাকে সৃষ্টি করিছে ধরীতে
সে সত্ত্বাই তোমাকে মুক্তি দিবে কাল কিয়ামতে
যদি থাকো তুমি আল্লাহ ও রাসূলের ধারাতে।

মৃত্যেুর টিকিট কেটে যেতে হবে তোমায় বিচারিক এজলাসে!
কি উপায় হবে সেইদিন! যদি হেরে যাও কিয়ামত দিবসে ?
--------------------------------------01-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



তোমার মুক্তি আল্লাহ’র হাতে

--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কেউ কারো নহে আল্লাই জাগাবে তোমার জগৎটাকে
কেমন করে হারিছে মানুষ শয়তানের ঘুর্ণিপাকে!

সৎ কর্ম্ করো যদি অন্তর- বাহিরে
নিজের উপকার নিজেই করিলে ইহ-পর সংসারে।

অসৎকর্মের নেশায় পড়ে কত যে পুড়ছে হায়
এ সত্যকে বুঝেনা মানুষ চির বিজয়কে হারায়।

কেমন করে মানব জাতি সত্য ভুলে মিথ্যা আনে,
কেমন করে নবীর উম্মত যাচ্ছো ভুলে নরক পানে।

সত্য-মিথ্যের বদলা তুমি
পাবেই ওগো দু’কূল ভুমি!

কেমন করে মিথ্যে পূজা করছো মানব অজ্ঞ্ জ্ঞানে-
কেমন করে আল্লাহ ভুলে করছো শিরক ভ্রান্ত মেনে।

কেমন করে জিতবে সেইদিন উধাও হবে শয়তান ওরে
তবে কেন চলছো তুমি ভ্রান্ত পথে অজ্ঞসারে ?

প্রভূর কৃপা দুর হয়ে যায়
অসত্য কি আর মুক্তির আশায়?

তোমার মুক্তি আল্লাহ’র হাতে থাকো যদি সত্য পথে;
জান্নাত তুমি পাবে ওগো রাখো যদি কোরআন সাথে।
----------------------------------------------04-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



Thursday, January 2, 2020

তবু যদি ছুটিলে


--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে মানব! মানবের প্রতি অনুগ্রহ করো প্রাণের হরষে!
হস্ত্ খুলে দাও আল্লাহ’র পথে মানবতাকে ভালবেসে।

আপনার ধবংসকে রখে বিলিয়ে যাও তুমি
অর্থ্-সম্পদ কামায় করেছো যা নশ্বর্ ভূমি ।

নিখিলে দেখাও যদি অনুগ্রহ মানবের প্রতি
আল্লাহ ভালবাসিবেন তোমায় অবিনশ্বর অতি ।

হে মুমিন! পরিপূর্ণভাবে তুমি চলে এসো ইসলামের পতাকা তলে
শয়তানের পদাংক অনুসরন করো না কভূ এই ক্ষণিকের নিখিলে।

তুমি জেনে রেখ, শয়তানই প্রকাশ্য্ শত্রু তোমার
তবু যদি ছুটিলে তার পিছু তুমি ধবংস অতঃপর ।

আল্লাহই, মহা পরাক্রমশালী, বিজ্ঞ্
আর শয়তান শুধুই অজ্ঞ্! শুধুই অজ্ঞ্!
------------------------------------------02-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সব চেয়ে বড় সৎকর্ম্



----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আনিলে যদি ঈমান ওইসব বিষয়াদির উপর হে মুমিন!
সব চেয়ে বড় সৎকর্ম্ করিলে তুমি এই নশ্বর ভুবন ।

ঈমান এনেছো যদি কিয়ামত দিবসের প্রতি, অদৃশ্য্ ফেরেস্তার প্রতি
সমস্ত নবী- রসূলগনের প্রতি আর সম্পদ ব্যয় করো যদি
আল্লাহ’র প্রেমে অতি-

সেইসব আত্নীয় –স্বজন, এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক কিংবা মুক্তিকামী ক্রীতদাস
তবে কে আছে তোমায় করিবে পরিহাস ?

হে মুমিন! ঈমান আনিলে যদি কায়েম করো নামাজ
যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী যাকাত দাও আজ ।

হে মুমিন! ধর্য্য্ ধারণ করিলে যদি অভাবে রোগে-শোকে কিংবা
যুদ্ধের সময় ।
তুমিই পরহেযগার!তুমিই সত্যাশ্রয়ী চিরময় ।
---------------------------------------------------02-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


সু-সংবাদ


-----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অবশ্যই আল্লাহ পরীক্ষা করিবেন তোমারে ক্ষণিক ভুবনে
কখনো ভয়,কখনো ক্ষুধা কিংবা জান মালের ক্ষতি সাধনে।

কত ফল- ফসলাদী বিনষ্ট্ হইবে স্বপ্নের প্রাচীর ভেঙ্গে
তবু তুমি জয়ী হে মুমিন ! সাজ যদি হে সবরের রাঙে!

এ এক সু-সংবাদ দিয়েছেন প্রভূ মুমিনের তরে
যদি সম্মুখে এসে যায় বিপদের ঝান্ডা
তবু যেন সবর করো ।

হে মুমিন! তুমি তারঁই দিকে ফিরে যাবে আবার!
আল্লাহবিনে কে আছে তোমায় রক্ষা করিবে এবার ?

নিশ্চ্য়ই ফিরে যাবো, তাঁরই দিকে ফিরে যাবো
বিপদে সবর করিলে পাবোই তাঁর অনুগ্রহ পাবো।
--------------------------------2-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, January 1, 2020

হে নববর্ষ্ !হে নব সূর্য্দয়।


-------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যে ঘূর্ণিপাকে তুমি নিস্পেসিত, তুমি পরাজিত অন্ধকার !
সে ঘূর্ণিপাকে আমি নব সূর্য্দয়!আমি বিজয়ের অহংঙ্কার !

আমি ব্যর্থ্ হতে আসেনি নবীণের উদ্ভাসে,
আমি চির উল্লাসে,আমি চির উচ্ছাসে ।

আমি যুদ্ধকে জয় করতে এসেছি,আমি রণ যোদ্ধা, আমি নির্ভিক!
আমি ব্যর্থতার পূজারী নই ! আমি দৃঢ়তার মূর্ত্ প্রতীক।

হে যোদ্ধা! তবে কেন তুমি বিনিদ্র স্মৃতিপটে ?
নব উদ্যেমে এখনই যুদ্ধ্ করো চট পটে!

তুমিই অনাগতের প্রত্যাশা , শত বিজয়ের গৌরব ।
ছড়িয়ে দাও ,আজি ছড়িয়ে দাও তোমার সৌরভ!

অতীতের গ্লাণী নয়, নয় কোন পরাজয়!
হে নববর্ষ্ !হে নব সূর্য্দয়।
-------------------------------------01-01-2020 ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

যদি ঠাঁই চাই তার ঠাঁই চাই

----------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে মুমিন! ওহে ঈমাদার! উড়াও যদি ইসলামের পাল;
তাঁর বিধান প্রতি পদে লালন করিও- ওহে নবীজির দল।

ফরজের বার্তা নিয়ে এসেছে রোজা মুমিনের উপর ওরে
সে খবর কি রাখ তুমি পূর্বেও এসেছিল প্রভূর হাত ধরে!

যাতে তোমরা পরহেযগারী হতে পার বিধাতার ডাক শুনে
একাল-সেকাল বাদ নাই কেহ মহান আল্লাহ’র সংবিধানে।

কি এক অনুপম পদ্য্  রচিলে রোজা নামক কবিতায়!
স্রষ্টার রহমতে ভরপুর রোজার প্রতিটি পাতায় পাতায়
প্রতিটি লাইনে প্রতিটি অধ্যায়
কে আছে তার প্রতিদান বদলায় ?

ওহে মুমিন! তুমি যদি খুশী চিত্তে সৎ কর্ম্ কর নশ্বর গাঁয়
বিধাতা দিবেই কল্যাণ তোমায় একূল-সেকূল বসুধায় ।

যদি তোমরা বুঝতে পার তাঁর মহিমা অন্তর ভরি
তুমি হেদায়েত প্রাপ্ত হবেই চির কল্যাণের পথ ধরি ।

ওহে মুমিন! ওই এসেছে রমজান মাস রোজা রাখ ভাই-
আল্লাহ’র মহত্ত্ব বণর্না কর যদি ঠাঁই চাই তার ঠাঁই চাই।
---------------------------------------------------------01-+01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।