---------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
মানবের প্রতি আল্লাহ’র দয়া কিংবা
অনুগ্রহ না থাকলে
তোমাদের কত কিছুই না হয়ে যেত
ইহ-পর মন্ডলে।
ওহে,নির্জলা অপবাদ দিও না
ঈমানদার নারী ও পুরুষকে
আল্লাহ’র পক্ষ হতে ভয়ঙ্কর শাস্তি
অপেক্ষা করিছে নরকে।
যদি তুমি ঈমানদার হও দিও
না কভূ অপবাদ!
এ যে ইহ-পর জগতে এক অমার্জিয়
অপরাধ ।
হে মুমিনেরা!তোমরা শয়তানের
পদাংক অনুসরণ করো না
হেরে যাবে, ওইদিন হেরে
যাবে,পাবে না কভূ তাঁর করুণা।
শয়তানতো লেগে আছে তোমার
পরতে পরতে
ওহে তোমাকে যে জয়ী হতেই
হবে ওই সাক্ষাতে।
ওহে ভয় নেই! আল্লাহ
ক্ষমাশীল , পরম করণাময়-
পাবেই ক্ষমা অন্ধকার দূর
করে হও যদি প্রভূময় !
--------------------------------------------------06-01-2020,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।