বুধবার, জানুয়ারি ২২, ২০২০

অবজ্ঞা



--------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে ফুটিবে না , ওইদিন ফুটিবে না তোমার ফুল ;
হে অহংকারী, যে অবজ্ঞা করেছো ক্ষণিকের কূল।

পৃথিবীতে গর্বভরে পদচারণ করেছো তুমি
নিশ্চ্য় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে
পছন্দ করেন না ভূমি।

সেইদিন কোন ফরিয়াদ আল্লাহ শুনিবে না
দিবে না কোন সাড়া তোমার আহবানে;
পুড়িবে তুমি অগ্নির দহনে দহনে-

মধ্যবর্তিতা অবলম্বন করে যেতে হবে শেষ কথা;
পদচারনায় নীচু স্বরে বলতে হবে তোমায় সেথা।

ওহে ফুটিবে না , ওইদিন ফুটিবে না তোমার ফুল ;
হে অহংকারী, যে অবজ্ঞা করেছো ক্ষণিকের কূল।
------------------------------------------- ২২-০১-২০২০ ইং রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।




         

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...