শনিবার, জানুয়ারি ২৫, ২০২০

তোমার হাতে

---------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এ পতাকা তোমার হাতে আজই দিবো আমি তুলে ।
হে সোনামণি, যেও নাকো তুমি অপনার দায়িত্ব ভুলে;

আজ হতে যদি প্রস্তুত করো আপনারে তুমি
বিজয় নিশান উড়াবেই তুমি স্বাধীন বঙ্গ ভূমি ।
কে বলেছে পারবে না তুমি হে সোনামণি ?
তোমার ভিতরেই লুকিয়ে আছে সব বিজয়ের খনি।

ঝাঁপিয়ে পড় আলোর মিছিলে বই খাতা খুলে
খুলে দাও বদ্ধ্ কপাট, উড়ে যাও ডানা মেলে
ছুটে যাও উদ্দেমে খেলার মাঠে-ওহে নবীণ !
অন্তঃকরনে শ্রদ্ধা করো এই পৃথিবীর সব প্রবীণ।

ওহে তোমার দিকে চেয়ে এই জাতি-
অজ্ঞতা ভুলে ছড়িয়ে দাও জ্ঞানের জ্যোতি!!
তোমারে পেয়ে আজ আমি হয়েছি ধন্য্
ওহে সোনামণি, তোমাকে চাই আমি আগামীর জন্য।

এ পতাকা তোমার হাতে আজই দিবো আমি তুলে ।
হে সোনামণি, যেও নাকো তুমি অপনার দায়িত্ব ভুলে;
------------------------------------------------২৫-০১-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...