------------------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
আর কত দূরে নিয়ে যাবে
আত্তা্রে
হে পাপাচারী?
বলো কোন চুল্লিতে পুড়াবে
তোমার
দেহ তরী ।
যখনি শুনাই তোমায় বিধাতার
বাণী,
বিমুখ হও শুধু শয়তানে রে
শুনি-
বুঝতে কি পারো না?
ওইখানে কি আছে
আল-কোরআনে।
যিনি দিয়েছেন প্রভাত
দুপুর গোধূলী,
অন্তরে ঢুকাও ওরে বদ্ধ্
কপাট খুলি
জাগিয়ে দাও আল- কোরআনের
তপনে
অন্ধকার জীবনে
ওহে কি আছে সেথায়-
আল্লাহ’র সংবিধানে
কভূ কি ছুটেছো অন্বেষণে?
সরল পথ পাবে ওরে, শুধাই
তোমায়
বিমূখতা-
ওই সেথায় জ্বলে চির মুক্তির
আলো
উম্মী নবীর কবিতা- ”আল-কোরআন”।
---------------------------------------২৭-০১-২০২০
ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।