Saturday, July 25, 2020

যদি চাইতে নাও জানি



-------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
তোমার ভালবাসা যদি চাইতে নাও জানি
তবুও প্রাণ খুলে আমাকে কাছে নিয়ো টানি।
আমি যে নিরন্তর  ছুটে চলেছি হৃদয়ের পাল তুলে
তোমারি উপাসনা করি প্রেমেরই ফুলে ফলে
যে অনুভূতি উতাল করে নিত্য গভীরে
তাকে রেখো না ঘৃণা ভরে ক্ষণিক নশ্বরে
যেখানে বিনিদ্র জেগে আছো স্বপ্নের মাঝখানে
সেখানে তুমি ছাড়া এ ফুল ফোটাতে কে আর জানে?
হৃদয়ের যাতনা ভেদ করি
তোমার অমৃত পড়ে ঝরি;
তোমার ভালবাসা যদি চাইতে নাও জানি
তবুও প্রাণ খুলে আমাকে কাছে নিয়ো টানি।
------------------------------২৫-০৭-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভালোবাসিয়াছি আমি


------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
জগতের অসস্থি শুনে আমি দিবো না বেদনার সুর;
পারি যদি প্রাণ খুলে দিবো প্রেম প্রীতি সুমধুর।
আমি কবি ছন্দে ছন্দে তোমার সুখ দুঃখ ক্রন্দনে;
কবিতার চরণে চরণে রচি সাম্যের গান চির বন্ধনে
আমার কন্ঠে বাজিবে না কখনো রাগ বিরাগের সুর
তোমার বিরহ শুনে উতালা হই গহিন প্রাণে বিস্তর!
ওরে দুঃখরে পূজি আমি,করি যুদ্ধ নির্ভয়ে-
কে আছো অসীম সীমান্তে যোদ্ধার সাথী হয়ে?
তোমারি পথ চেয়ে আমি রেখেছি খুলে অন্তর!
দুঃখরে দোলা দিবো আমি  নব ছন্দে নব বন্দর ।
এ বিজয় তুল্য আর নাহি গর্ব্ আমার-
জগতের মুখে ফোটে উঠুক হাসি নিরন্তর।
ভালোবাসিয়াছি আমি যুদ্ধের ধূলিমাটি পৃথিবীর
দুঃখকে করি আলিঙ্গন, স্বর্গ্ আর মুক্তি খুঁজিবার।
-----------------------------২৫-০৭-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, July 18, 2020

গর্জে উঠেছে মানবতা



------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************************
ওরে ভয় নেই ,ওরে ভয় নেই  উঠেছে জ্বলে মানব  দিশা;
ওই তোরা শুন, দেখেছি আমি আঁধার ধরনী প্রভাত উষা ।
নব উদ্যেমে -নব উল্লাসে -যাত্রীরা ভেঙ্গেছে মৌনতা-
গর্জে উঠেছে  পৃথিবীর  প্রাণ , গর্জে উঠেছে  মানবতা-

ছুটেছে মানুষ মৃত্যেুর  মিছেলে দিবা নিশি প্রহরে-
ওই তোরা দেখ, কেউ নাহি ভুলে জীবন যুদ্ধের সমরে-
মানুষই মানুষের জন্যে এই পৃথিবীর ক্ষণিক সংসারে।
ওরে ভয় নেই, ওরে ভয় নেই, এনেছি উপহার তোর লাগি
দিয়েছি খুলে আলোক দুয়ার আঁধার রাত্রি জাগি !

কে তোরে হারায় ?
অধর্হারে অনাহারে জীবন মৃত্যেুর অনুরাগে?
তোর দুঃখে আমার প্রাণে যে দোলা লাগে !

আয় তোরা আয় মিছিলে  মিছিলে ওরে বিশ্ব সেনা-
উড়ায়ে দে তুই  সাম্যের  পতাকা মানবের চেতনা-
নব উদ্যেমে -নব উল্লাসে -যাত্রীরা ভেঙ্গেছে মৌনতা-
গর্জে উঠেছে  পৃথিবীর  প্রাণ , গর্জে উঠেছে  মানবতা-
-----------------------------------১৮-৭-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্.


Wednesday, July 15, 2020

চারিদিকে শুধু মানুষের দীর্ঘশ্বাস


-------------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ চারিদিকে শুধু মানুষের দীর্ঘশ্বাস,গভীর দীর্ঘশ্বাস
কেউ জানে না মানুষের বুকের মধ্যে কি তোলাপাড় লুকে আছে
কেউ শুনে না যন্ত্রনার বিষন্ন ক্যাসেট, কেউ বুঝেনা বেদনার স্বরলিপি
মানুষের বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন দাউ দাউ
অগ্নির মতো জ্বলছে-

চোখে চোখে তপ্ত জল! পেটে পেটে ক্ষুধার নিদারুন ট্রাজিক
প্রাণে প্রাণে বেদনার কুঞ্জ!
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস, এতো দীর্ঘশ্বাস  আগে কখনো দেখেনি-
বেকার হওয়া এই জীবনের চেয়ে করোনার ভয়াল থাবা
আজ যেন মলিন! আজ যেন মলিন!

এমন বিষণ্ন, এমন ধুসর মুখচ্ছবি!
মনে পড়ে না কবে দেখেছি!
এমন দিশেহারা পথ চলা
একদিকে কেভিড-১৯, আরেকদিকে ছাঁটায়ের মঞ্চ!
অন্ধকার জীবনের প্রবেশিকায় মানুষেরা ছুটেছে উদ্ভাস্তুর মতো
দুঃখের বহর নিয়ে-

কে তাকে সুখ দিবে?
কেউ জানে না, কেউ জানে না এর ঠিকানা কোথায়-
মালিক ভুলেগেছে শ্রমিকের সব শোকের গান,রাজা ভুলে গেছে
প্রজার নিদান দৃশ্য!
মানুষ হচ্ছে জীবন্ত লাশ!

বুকের ভিতরে নিয়তই ঝড় উঠে! তবু কেউ বুঝেনা, তবু কেউ বুঝে না
কি যে ক্রন্দন, কি যে হাহাকার, হঠাৎ বেকারের সংবাদ
বুকের মধ্যে কতো যে লিখে যায় বেদনার গল্প
আজ মৃত্যেুর পথে মানবতা-
একদিকে কেভিড-১৯, আরেকদিকে ছাঁটায়ের মঞ্চ!

হঠাৎ বেকারেরা  নিজের মধ্যে কিভাবে  নিজেই মরে যায়
হায় ,মালিকেরা বুঝে না, রাজ্যের রাজা বুঝে না!

আজ চারিদিকে শুধু মানুষের দীর্ঘশ্বাস,গভীর দীর্ঘশ্বাস
------------------------------১৫-০৭-২০২০ ইং, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর,



Tuesday, July 14, 2020

আজ নোঙ্গরহীন শ্রমিকের স্বপ্ন!



------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*****************************
এই যে মুখে মুখে মানবতার এতো ঝড়!এর চেয়ে বেশী
নিষ্ঠুরতা বুকের মধ্যে তোমার
অন্তরে  ছলনার বিশাল জাল পেতেছো, যতই বলো শ্রমিকের স্পন্দিন প্রাণ
তাতে কি আসে যায়!

শ্রমিকের দুঃসময়ে তুমিতো বেদনার প্রবেশিকা
অনলে পুড়ে দিয়েছো গহিনের স্পন্দিত নীড়
জল ঢেলে দিয়েছো নয়নে
সম্মুখে ধরেছো সীমাহীন দিগন্ত
তাসের ঘরের মতো নড়বড়ে করে দিয়েছো জীবনের পথ চলা

নোঙ্গরহীন কর্মজীবির স্বপ্ন!
ছলনার বিস্তৃত জাল ঘিরে দিয়েছো শ্রমিকের চৌদিকে
তোমার নিষ্ঠুর ডালাপালা করোনার অযুহাতে
ছুঁড়ে দিয়েছো  নিদানের দিকে-

ছাঁটায়ের প্লাবনে প্লাবিত
অর্ধ্হারে অনাহারে লক্ষ লক্ষ কর্মজীবি, পেশাজীবি
ভিতরের রাঙা জল যেন শুকিয়ে গেছে,স্থবির হয়ে গেছে
জীবনের গতিপথ!
কত শুনেছি প্রেমের কবিতা! কত শুনেছি সাম্যের গান-
আজ শিল্পের শিল্পিরা কোথায়?
আর গেয়ো না এ বিরহের গান! আর গেয়ো না-

শ্রমিকের অন্ধকারে আলো দাও -হে সূর্য্
তুমি জিতে যাবে, তুমি জিতে যাবে
শ্রমিকেরা ভালবাসে, তোমাকেই  ভালবাসে
ছলনা করো না-ভুলে যেওনা-
ছাঁটাই করো না-

আজ নোঙ্গরহীন শ্রমিকের স্বপ্ন!
-------------------------------------১৪-০৭-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





Friday, July 10, 2020

প্রিয়জন সাহিত্য পরিষদ


-----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************************
আমাকে কবিতা আবৃত্তির মূর্ছ্নায় কে ভাসাবে?
আমাকে সুখ দুঃখের সাহিত্য কে শোনাবে?
অধীর আগ্রহে চেয়ে থাকি তোমার পানে হে প্রিয়জন
যদি তুমি না আস, আমি ব্যাকুল হয়ে  যাই বিরহ ব্যাদনায়
দিবা নিশি!

অন লাইন পর্দায় চেয়ে থাকি, অবিরত চেয়ে থাকি কবিদের আড্ডায়.
কে আর শুনাবে  এমন কবিতা আবৃত্তি?
স্বপ্ন তো আমার সেই জন্ম থেকে জীবনের
প্রিয়জন সাহিত্য পরিষদের মধুময় আড্ডায় ।

আমার কবিতা বলে কিছু নেই
আমার সাহিত্য বলে কিছু নেই
আছে শুধু কবিতার প্রতি বিস্তর প্রেম ।
কবিতা তো আমার প্রেম ভালবাসা জীবনের আলিঙ্গন।
তুমি  তো নিখঁত স্পর্শ্ আমার আপাদমস্তক- হে প্রিয়জন সাহিত্য পরিষদ।
তোমাকে সেভ করে রেখেছি হৃদয়ের এ্যালবামে।
---------------------------------------২০-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

করোনার নিষ্ঠুর হাতে পড়াবো শিকল


----------------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
আমি আর আতংকিত হবো না
ভয় পাবো না, কোন কিছুইতেই শুধু আর ভয় পাবো না ।

যে করোনার ছোবলে বিশ্ব মানুষেরা মৃত্যে ভয়ে - মৃত্যেুর প্রহর গুনে
এখন সম্মুখ যোদ্ধারা এসে গেছে করোনা যুদ্ধে
কেভিড-১৯ দুর্বার হুঙ্কারে আমি আর আতংকিত হবো না।

মৃত্যু ভয়কে তুচ্ছ করে আমার দ্বারে দ্বারে
ডাক্তার , সেবক- সেবিকা, পুলিশ –আর্মি, রাষ্ট্র নায়ক, সমাজ নায়ক
শিল্পপতি, গায়ক- গায়িকা, কবি- সাহিত্যক, বুদ্ধিজিবী, সাংবাদিক
কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কে নেই পাশে !

করোনার নিষ্ঠুর হাতে আজি পড়াবো শিকলের কড়া
আবার আসবে- ফিরে আসবেই নির্ভ্য় বাংলার বুকে বুকে
আজ সেই দিন ক্ষণ,
ছুঁড়ে ফেলো জীর্ণ্ জড়তা সম্মুখ যোদ্ধাদের অকোতভয় বীরত্ত্ব দেখে
আমি আর আতংকিত হবো না

ভয় আতংকে হারাবে প্রাণের স্পন্দন,পৃথিবী হারাবে তোমাকে
স্বাস্থ্যবিধিই হবে পুস্পিত বাগান, আমি আর ভয় পাবো না-
প্রকৃতির প্রতিশোধে- ইনশাআল্লাহ-
করোনার নিষ্ঠুর হাতে পড়াবো শিকল, তুমি ভয় পেও না-
-------------------------------------২০-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুল।


এ হৃদয় ছিনিয়ে নিয়েছো তুমি


-----------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
হে প্রিয়া, তুমি জানতে যদি আমার হৃদয়
ক্ষতবিক্ষত কতোখানি,
ব্যাকুল হয়ে উঠতো তোমার দেমাক প্রাণ
আমার যন্ত্রনায় বাজত আপন যন্ত্রনার ধ্বনি।

স্পন্দিত প্রাণের রক্ত কণিকারা জানতো যদি
তবে ব্লাড প্রেসার বেড়ে যেতো কিংবা স্তম্ভিত হতো
আমার যন্ত্রনা কতোখানি- কতোদুর,
রক্ত প্রবাহে প্রবাহে গর্জে উঠত সুপ্ত তরঙ্গেরা
আর অনুভূতিরা আলিঙ্গনে আলিঙ্গনে বলতো
হে প্রিয়, আমি ভালবাসি, শুধু তোমাকেই ভালবাসি৥!

শুভ্র হৃদয় খুলে কখনো ভাবতে যদি-
প্রাণের গভীরে ক্ষত বিক্ষত দাগগুলো-
তবে ফিরে আসতে, তুমি ফিরে আসতে
আমার শিয়রে, আমার ফুল সজ্জার বাসরে-

আমি জানি, তুমি আসবে না, তুমি বুঝবে না- এ যন্ত্রনা
শুধু জানি, আমি জানি- এক অহংকারের আড়ালে-
তুমি আজ বিরহের চাঁদরে ঢাকা।

জেনে রেখো, এ হৃদয় ছিনিয়ে নিয়েছো তুমি
আবার যন্ত্রনাও দিয়েছো অবিরত!
তবু বলি, ভালবাসি ,শুধু তোমাকেই ভালবাসি ।
---------------------------২০-০৬-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






পরাজায় ! কভূ অবিনশ্বর পরাজয় নয়


-----------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
 তুমি এক অদৃশ্য ক্ষেপণাস্র কিংবা মিসাইল
দানবীয় শত্রু বিশ্ব মানবের কাছে
প্রস্তুত হওয়ার  আগেই হানা দিয়েছো নিখিলের দূর্গে দূর্গে-
তুমি এক কা-যোদ্ধো-তুমি ভেঙ্গেছো সমর নিয়ম

এ পৃথিবীর রণ রক্ত কেবল দিয়েছে মানুষ সম্মুখ যুদ্ধে
এনেছে বহু বিজয়!
পরাজায় ! কভূ অবিনশ্বর পরাজয় নয়
তুমি একদিন এই মানুষের কাছেই নতশির হবে;
তবু বলি যদি যোদ্ধা হও সম্মুখে এসো-

আজকে অনেক প্রাণকে কেড়ে নিয়েছো নিরব ঘাতকের মতো-
পৃথিবীর মানুষকে মানুষের মতো বাঁচতে দেওনি
ছোবল দিয়েছো কেবল রাতের অন্ধকারে, বুকে চেপে
নির্দ্য় হত্যা করেছো লক্ষ লক্ষ প্রাণ!

ভাই বোন বন্ধু পরিজনকে নিয়েছো মৃত্যেুর মিছিলে
পৃথিবী জুড়ে গভীর থেকে গভীতর নিষ্ঠুর অগ্রাসন করেছো
মানুষ তবুও বাঁচার স্বপ্ন দেখে- মানুষ জিতবেই
পরাজায় ! কভূ অবিনশ্বর পরাজয় নয়--
-------------------------------------------২১-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



এতো বেশী কল্পনা করতে বলো না


------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************************
এতো বেশী কল্পনা করতে বলো না, তুমি ঢুকে যাবে
কিছুটা আড়ালে থেকো, কিছুটা দুরত্বে থেকো মঙ্গল হবে

অদৃশ্য স্পন্দনের দু’টি অনুভব
অজান্তেই যদি এক হয়ে যায়!
তাই বলি এতো বেশী কল্পনা করতে বলো না-
তুমি ঠিক ততোখানি নেগেটিভ যতোখানি পজেটিভ আমি -
ভয় তো এখানেই---

তড়িৎ প্রবাহ জ্বলে উঠবে এর বেশী ভাবতে বলো না।
কবি তো  ভুলে যাবে কবিতার মৌল উপাদান
দেহের ভেতরে শিরহণ জেগে উঠবে তড়িৎ প্রবাহে প্রবাহে, তখন তুমি নেই
কবিতায় তুমি নেই, তুমি আছো  ঠিক ওইখানে--
এতো বেশী কল্পনা করতে বলো না, তুমি ঢুকে যাবে—

তুমি তো কবিতার মৌল উপাদান! তুমি তো এমনিতেই
ঢুকে আছো ঠিক ওইখানে—
যেমনটি দু’জনার চাওয়া ।
এতো বেশী কল্পনা করতে বলো না, তুমি ঢুকে যাবে—
------------------------------------২১-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এতো বেশী কল্পনা করতে বলো না
------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************************
এতো বেশী কল্পনা করতে বলো না, তুমি ঢুকে যাবে
কিছুটা আড়ালে থেকো, কিছুটা দুরত্বে থেকো মঙ্গল হবে

অদৃশ্য স্পন্দনের দু’টি অনুভব
অজান্তেই যদি এক হয়ে যায়!
তাই বলি এতো বেশী কল্পনা করতে বলো না-
তুমি ঠিক ততোখানি নেগেটিভ যতোখানি পজেটিভ আমি -
ভয় তো এখানেই---

তড়িৎ প্রবাহ জ্বলে উঠবে এর বেশী ভাবতে বলো না।
কবি তো  ভুলে যাবে কবিতার মৌল উপাদান
দেহের ভেতরে শিরহণ জেগে উঠবে তড়িৎ প্রবাহে প্রবাহে, তখন তুমি নেই
কবিতায় তুমি নেই, তুমি আছো  ঠিক ওইখানে--
এতো বেশী কল্পনা করতে বলো না, তুমি ঢুকে যাবে—

তুমি তো কবিতার মৌল উপাদান! তুমি তো এমনিতেই
ঢুকে আছো ঠিক ওইখানে—
যেমনটি দু’জনার চাওয়া ।
এতো বেশী কল্পনা করতে বলো না, তুমি ঢুকে যাবে—
------------------------------------২১-০৬-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

উজ্জ্বল নক্ষত্রের অবসান


--------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
***********************************
রাত্রির অন্ধকার আকাশে দেখেছি আমি তোমাকে
কত দেখেছি শুভ্র আলোয় তুমি হাসতে, তুমি জ্বলতে
তোমার পথ পানে অপলক চেয়ে থাকি- যদি একটু আসতে !
গোঢ় অন্ধকার হতে তুমি নিরন্তর উৎসর্গ্ করেছো আপনাকে
এই নিখিলের কল্যাণে-

কি এক ঝড় তুফান তোমাকে ঢেকে দিলো বিয়োগের চাঁদরে!
খুঁজে ফিরি তোমার মুখখানি এই বিস্তৃত আকাশে
এ যেন এক উজ্জ্বল নক্ষত্রের অবসান-

 এই প্রাণ আকুল হয়ে ওঠে তোমার শূন্যতায়-
কোন অনন্যোপায় হয়ে  তুমি চলে গেলে  আমায় ছেড়ে
পৃথিবীর এই মৃত সভ্যতায় কে আলো দিবে এখন?
যে আলোয় পথ চিনে যেতাম সাগরের স্নিগ্ধ কলরবে।

কি এক ব্যাদনা অক্লান্ত আগুন!
পৃথিবীর  নিবিড় কালো সভ্যতার ভিতরে
তবু
তোমার আলো রেখা মৃত সভ্যতায় পথ দেখায়-
অন্ধকার থেকে এসে নব সূর্য উদয়ের মতো
তুমি আছো- তবু কত দূরে !

রাত্রির অন্ধকার আকাশে দেখেছি আমি তোমাকে
কত দেখেছি শুভ্র আলোয় তুমি হাসতে, তুমি জ্বলতে
আজ তুমি নেই,!আজ তুমি নেই!
খুঁজে ফিরি তোমার মুখখানি এই বিস্তৃত আকাশে
এ যেন এক উজ্জ্বল নক্ষত্রের অবসান-
-------------------------------------২১-০২-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।