Saturday, February 13, 2021

ল্ক্ষ শহীদের অভিশাপ

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

শহীদের রাঙা জলে আমি মুক্তি দেখেছিলাম

ওরা বুঝেনি, ওরা টের পায়নি

প্রবল লিপ্সলায় ক্ষমতার সিংহাসনে কেউ কেউ

কলঙ্কিত করেছে শহীদের রাঙা জল

 

তবু ওদের লজ্জা হয় না, এতদিন পরও আমি শুনতে পাই

ল্ক্ষ শহীদের অভিশাপ।

লাল সবুজ রঙ দিয়ে লক্ষ শহীদেরা এঁকেছিল

স্বাধীন বাংলার পতাকা-

 

ওরা বুঝেনি, ওরা টের পায়নি

এমনকি সেইসব যোদ্ধাদেরও দেখিনা দেশ প্রেমের মঞ্চে

খেতাবের মোহে কিংবা ক্ষমতার মোহে ডেকে আনে

বিভেদের তপ্ত বৃষ্টি

 

ওদের লজ্জা হয় না, এতোদিন পরও আমি শুনতে পাই

ইজ্জত হারা মা বোনের অভিশাপ

স্বাধীনতা কি স্বাধীনতার বুকে পদাঘাত?

লাল সবুজের বুকে অধিকার বঞ্চিত করা কি দেশপ্রেম?

কি আজিব তামাশা!

 

যুদ্ধে পাওয়া খেতাব আলিঙ্গন করা কি পাপ?

এ বৈষম্যের সারমর্ম্ বুঝিনা-

কিন্তু আমি স্পষ্ট শুনতে পাই

লক্ষ শহীদের অভিশাপ---

------১৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজপুর।

 

এই খেলা বন্ধ হবে কবে?

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

নেতা তো নয় জড়িয়ে ধরে যখন যেথায় পায়!

কেমন আছেন?চলছে ভাল-বেজায় শুনতে চায়

 

সকাল বিকাল অলি গলি আতর মেখে গায়

হরেক সাজে জননেতা নিত্য আসে যায়—

যখন যেথায় পায়-

একই গান গায়- আসছে দিন শুভ দিন

আমায় ভোট দিন—আমায় ভোট দিন।

 

নিজের কথা নিজে ভুলে ভোটের পরের দিন

এখন শুভদিন, আমার শুভদিন

জনতার দুঃখের দিন--

 

জনতা নেই আর জ্বলে-- জননেতার প্রাণে –

আমানিশার গোঢ় আঁধার এখন পূর্ণি গগণে!

বার বার আসে ,বার বার ভুলে যায় দিনের পর দিন

তবু সরল জনতা বিশ্বাস করে অফুরান

জনতার সাথে বিশ্বাসঘাতকতা চলে বিরামহীন--

 

এই খেলা বন্ধ হবে কবে?

সেই কথা কি আজিকার নেতারা জানে?

------১৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

সাদা কালো এক হয়ে

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

অন্তর বাহ্যিক মিল নেই ভাব ও কর্মে

সাদা কালো এক হয়ে শুনায় গান ধর্মে ।

 

বজ্র কণ্ঠের অভাব নেই হক বাতিলে পক্ষে;

দেনা পাওনা মিটে গেলে আর নেই লক্ষে।

 

ক্ষমতার গন্ধ পেলে মীরজাফর তৈরী-

নেতা আর জনতা তো হালকালে বৈরী।

 

জননেতা  আর বিদ্রোহী এক হয় কোনদিন সে ?

ক্ষমতার  সিংহাসন দেখে বিদ্রোহী জ্বলে হিংসে।

 

লক্ষ শহীদের রক্তের দাগটা দেখেনি কখনো

দোসরেরা পরাজয়ের রাগ দেখায় এখনো।

 

স্বৈরতন্ত্রের ভেতরে গণতন্ত্রের কবিতা লেখে-

ক্ষমতার সাহিত্য পড়ে বিদ্রোহীদের ডেকে ডেকে।

 

তার চেয়ে বেশী আমি আর কি পারি বলতে

যা দেখেছি তা ছিল না মুক্তিযুদ্ধের সংগীতে।

 

অন্তর বাহ্যিক মিল নেই ভাব ও কর্মে

সাদা কালো এক হয়ে শুনায় গান ধর্মে ।

--১৩-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Friday, February 12, 2021

বিরহ ব্যদনার পরে

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

অনেক বিরহ ব্যদনার পরে হয় সুখের দেখা

তবে কিসের ভয় হে দুর্বার --যে পথ আঁকা বাঁকা?

যুদ্ধের তুলিতে বীর তো এঁকে যায়

সেই স্বপ্নের পতাকা বিপুল দৃঢ়তায়।

 

হৃদয়ের পাশে রক্ত তরঙ্গে বিজয়ের কেরামতি

তুমি কি শুনতে পাও সেই গর্জনের প্রতিধ্বনি?

যে  ফুলে ফুলে রঙিন ডানা মেলে প্রজাপতি।

তবে কেন থমকে দিয়েছো যুদ্ধের গতি?

 

দূর্গের যোদ্ধা দেখনি- লক্ষ শহীদের রক্তে লেখা

আমাদের বিজয়!

নেই নেই- নেই কোন ভয়!

অনেক বিরহ ব্যদনার পরে হয় সুখের দেখা ।

 

তুমুল ঘুর্ণি ঝড়ে অদম্য সাধনা যায় তারে ডেকে

হে বীর তুমি গর্জে ওঠো যুদ্ধের দূর্গে আপনার ভয় ঢেকে।

দিন শেষে বিজয়ী পাখিরা করবে কোলাকুলি

হে দুর্বার, তুমি যাবে দুঃখ-ব্যদনা চিরতরে ভুলি।

 

---১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মুখ চিনে চিনে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

চেয়ার পেয়ে ক্ষমতা পেয়ে ধমক দিয়ে যায়

সকাল সাঁঝে গর্জে বস আপন ভঙ্গিমায়।

সুযোগ বুঝে কোঁপ মারে রক্ত চুক্ষে চায়

ক্ষমতা ওই আমার হাতে নিত্য গান গায়।

 

নিত্য বস ফাঁকি দেয় এদিক-সেদিক ঘুরে

সবে জানে বস ওই অফিস কাজে দৌড়ে।

বলতে গেলে শাস্তি আসে আরো নতুন করে

বছর শেষে শূন্য হাতে ফিরি আমি ঘরে ।

 

মালিকে নাই আমার ছবি আপন আলোয় জ্বলে

বস তো সেথায় বলে না কিছু আমার খাতা খুলে

আপন স্বার্থে ব্যস্ত বেশী

কর্মী অমি বেজায় দোষী।

 

রক্তে আঁকা আমার স্বপ্নে রাতের কালি ঢেলে

প্রাণের প্রদীপ নিভিয়ে দেয় চোখের অশ্রু জ্বলে।

চেয়ার পেয়ে ক্ষমতা পেয়ে দিনের পর দিন

বসেরা ওই কমীর সাথে খেলে বিরামহীন।

 

মুখ চিনে চিনে বসেরা করে নদী পার!

কেউ কি জানে কর্মীর সাথে এমন খেলা তার?

------১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

পথ চলে অজানায়

 


--কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

তারুণ্যের শরীরে উষা জাগলো

নব যৌবনে প্রেমের আলো

হৃদয় মেলে চায়।

 

চললে বলনে ঝলক জ্বলে

আবেগের খেয়াগুলো খেলার ছলে

পথ চলে অজানায় ।

 

স্বপ্নের পৃথিবীর, রঙিন আলো

হৃদয়ে জাগায় দৃষ্টের কালো

আয়রে প্রেমিক আয়।

 

প্রেমিক যায় আঁধার তরে

প্রেমিকার গুপ্ত ধৌত করে

কামনার ঝর্ণায়।

 

হে তারুণ্য, ঘুম ভাঙ্গাও বিবেকের কলোতানে

জাগিয়ে তুল হে শরীরের ঊষা সতিত্ত্বের আবেদনে।

যৌবনের মহোনায়-

 

তাগুদের হৃদয় কোণে

ধর্ষণ নেমে আসে আঁধার গগণে।

আালোর পথে আয়, আলোর পথে আয়।

---১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আগামী দিনের মা

 


---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

দেখেই পরে প্রাণের ভিতর যুবতী’রে লয়ে

বৌ সাজিয়ে স্বপ্ন বুঁনো দিবানিশি শুয়ে।

ভাবছো নাকি বৌয়ের ঘরে আগামী দিনের ধুম?

প্রেম যে বড় বেজায় দেখি-আছে কি কোন দাম?

 

বৌয়ের পেটে এই যে থলি আগামী দিনের মা-

তোমার প্রেমে এই যে সন্তান দেখছো ধরাতে

আলোক পেটে জাগলে পরে মানুষ হবে তাতে

নষ্ট পেট জন্ম  দেয় তাগুদের উৎপাত

ধরার বুক উস্কে দেয় সন্তানের কুপথ।

 

ওরে যুবক!ওরে ভাই,সন্তানকে দাও শ্রেষ্ঠ মা-

দেখবে তুমি সন্তান হবে সোনার চেয়ে খাঁটি

এই পৃথিবী খোঁজে পাবে আলোক সূর্যের ঘাটি।

নষ্ট পেটে তেড়ে আসে

তোমার সর্বনাশে--

 

বৌয়ের পেটে এই যে থলি আগামী দিনের মা-

-----১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

 

একটি বছর উধাও হলো


---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

জন্মদিনে জলটা বেঁধে,পঞ্জিকাতে খুঁজি

একটি বছর উধাও হলো জীবন হতে আজি।

কতো রঙে, কতো ঢংঙে জন্মদিনে সাজি

ভাবি না কভূ হারায়ে গেছে নশ্বর দিনের পূঁজি

 

নতুন দিন এগিয়ে এসে ডাকছে ওই পারে

তবুও মন বুঝিসনা রে

শুভ জন্মদিন ফূর্তি নয় ক্ষণিক সম্ভারে

কি জবাব দিবি তুই তারে !

বিগত দিনের উত্তরে?

 

বিগত দিনের অপরাধে ক্ষমা চাও নতশিরে

শুভ জন্মদিনে ওই মহান সত্ত্বার দরবারে ।

শুকরিয়া কর ওই বিধাতার ভরসাভরা প্রাণ,

নতুন দিনের শুভ কামনায় পৃথিবীর উদ্যান ।

 

জন্মদিনে জলটা বেঁধে,পঞ্জিকাতে খুঁজি

একটি বছর উধাও হলো জীবন হতে আজি।

 

----১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

ভালবাসা দিবসে

 

----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

মানুষের প্রাণে প্রাণে তাগুদের ভরে,

কালোকে সাদা ভেবে জগত পানে ঘুরে

ছোটে বড় ছেলে মেয়ে মানুষের ছানা

ওইখানে উড়ে য়ায় মেলে কালো ডানা।

 

এক সাথে ছেলে মেয়ে রঙ্গে ঢংঙ্গে চলে

ভালবাসা দিবস নামে হারায় কূলে কূলে

নবীন প্রবীণ ,বুড়ো বুড়ি যায় একই ঘাটে

কোলে কোলে বুকে বুকে হাত ধরে ছুটে

 

কি যে ধুমধাম! আউলা ঝাউলা থাকে

ওই অঙ্গে অঙ্গে  রঙ্গ ছবি আঁকে।

কতো রঙে কতো ঢংঙে কতো আদর করে

ক্ষণে  ক্ষণে কতো রঙ, কত রূপ ধরে

 

ভালবাসা দিবসে  ফোঁস ফোঁস ফোলে

ভালবাসি ভালবাসি কতো ঝড় তোলে!

যৌবনের উত্তালে প্রেম করে কানা

ধরো ধরো করো করো পরিশেষ হানা

 

ভালবাসা দিবসে জীবন যায় ঘুচে

হৃদয়ের যত প্রেম সব দেয় মুছে।

----১২-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

 

কেমনে হাসে?

 


-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************

বঙ্গ বন্ধুর স্বাধীন দেশে

আমার অধিকার সর্বনাশে!

আমি যদি যাই বিপদে পড়ে

অসাধু এসে পাকড়ে ধরে

পুচকে নেতায় হয় বিচার

আইনের শাসন গোঢ় আঁধার

কাজ তো নয় ঘুষের আগে

শাসক দলে টিকেট লাগে

চিনে না ভাই ভিন টিকেটে

বাহিনী তার লাগায় পিঠে

বললে কিছু ঘাড়ে ধরে

টেনে হিছড়ে জেলে ভরে

কেউ যদি চেয়ার পায়

প্রতি কাজে ঘুষ চায়

এদিক্ ওদিক্ ডাইনে বাঁয়,

শাসক দলের গান গায়

আমার অধিকার হায়!হায়

লুটে পুটে তারা যায়

যে সব লোকে এইসব দেখে

সে তো ভাই মিথ্যে লেখে ।

বঙ্গ বন্ধুর স্বাধীন দেশে

আমার অধিকার সর্বনাশে!

বিদ্রোহী আজ মায়ের  পাশে

লাল-সবুজ আর কেমনে হাসে?

---১১-০২-২০২১ইং,রাওনাটমকাপাসিয়া,গাজীপুর।

Thursday, February 11, 2021

বলি শোন তোরে

 

---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************

প্রাণে আর প্রেমে বিস্তর ফাঁকা,

যৌবন আর দেহ নগ্নতায় আঁকা।

 

আজিকার প্রেম এই কথা বলে

প্রেমিক প্রেমিকা বন ভাদর চলে

চট করে খুঁয়ে দেয় প্রেমিকের কাছে

জীবনের সেরা ধন যা গোপন আছে।

 

সৌরভের ফুল তার মধুতে ঠাসা

প্রেমিক এসে লুটে নেয় বুক ভরা আশা

প্রেমিকের মুখ যেন কলঙ্কের কালি

সব যেন বিশ্রী সব যেন খালি।

 

আজিকার প্রেম কাঁদে  বিরহের সুরে

নাই প্রাণ, নাই প্রেম যুগলের নীরে

বলে যাই কানে কানে চিৎকার করে

নগ্ন প্রেম আর নয় বলি শোন তোরে।

----১১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।