Sunday, February 21, 2021

প্রেমের কুসুমগন্ধী

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

হে প্রেমিক--হৃদয় খুলো--নির্লোভ প্রেম দাও

পৃথিবীর অন্ধতায় ওই মশাল জ্বালিয়ে দাও

নষ্ট মোহের ঘোরে যে ভালোবাসা মৃতপ্রায়।

যেখানে লোভ-লালসেরা অন্ধ বিনিদ্রায়--

 

বিজয়তো নিভৃত প্রেমের পরির্চযায় কাটে

তবু কেন আজ সেখানে প্রবল দ্বন্দ্ব ঘটে?

নিরন্ন প্রেম জাগে নির্লোভ হৃদয় হাটে

নিখিলের প্রাণেরা এ কথা বুজে না মোটে!

 

হৃদয় থেকে হৃদয়ের গভীরে নাইতো দোলা

আছে কিছু উম্মদনা কিংবা যৌবনের নষ্ট খেলা

অথচ এ প্রাণে ছিল প্রেমের কুসুমগন্ধী

আজ সেখানে লোভ-লালসার দুরভিসন্ধি।

--------২১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

বাংলায় প্রাণ ভরে

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************

বুলেটের গর্জনে রাজপথ ঢাকা

দেহপ্রাণ মিলে মিশে অ, আ লেখা

ক, খ বর্ণগুলো মায়েরভাষায় আঁকা

তবু কেন অন্তর  ঘুটঘুটে ফাঁকা?

 

মিছিলের সম্ভারে শহীদের দলে

জ্বলে আজো ওরা মাতৃভাষার কোলে

রক্তের দাগগুলো চকমকি জ্বলে

অ-অ-  ক- খ বর্ণমালার দলে।

 

মাতৃভাষার আকাশে ছোপ দিয়ে রাঙা

ভীনভাষার চাঁদ ওঠে আধখানা ভাঙ্গা ।

রক্তে কেনা সংসারে কেন তারে ডাকি!

সব খানে তাই দেখি ভেলকির ফাঁকি!

 

বাঙ্গালীর মুখে তাই বাংলা ভাষা

বিশ্ববুকে জ্বলে দেই বুকভরা আশা।

ক, খ বর্ণগুলো মায়েরভাষায় আঁকা

তবু কেন অন্তরগু ঘুটঘুটে ফাঁকা?

 

বাংলার বুক জুড়ে শহীদ মিনারগুলো

আমার ভাইয়ে রক্তে রাঙ্গানো

একুশে ফ্রেরুয়ারীর দিনগুলো।

গায় গান বিশ্ব চিৎকার করে

বাংলায় প্রাণ ভরে-শোন বলি তোরে।

--২১-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Thursday, February 18, 2021

আই লাভ ইউ

 


-----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************************************

শুনেছি আই লাভ ইউ বাক্যটা খুব অহঙ্কারী হয়

মুখ ফোটে বলে না, নিশ্চুপ থাকে-লজ্জা বোধ করে

শুনেছি বুক ফাটেতো মুখ ফাটে না-

 

অথচ আজ দেখি সব দম্ভ অহংকার চুরি হয়েগেছে এই

আই লাভ ইউ বাক্য থেকে-

 

এখন মনে হয় পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ বাক্য  .

আই লাভ ইউ !

অথচ এই শব্দগুলো শোনার জন্য কতো রক্ত ক্ষরণ হয়েছে

কত অশ্রু ঝরেছে-কত না প্রহর গুনেছে দিনের পর দিন

কত না সমাধি রচিত হয়েছে—

তারপরেও আই লাভ ইউ বাক্যটা মুখ ফোটে আসেনি,

 

যদিও ভালবেসেছে অকৃত্রিম!

তার সব নদী,গিরি  ঝর্ণা ধারায় প্রেমের প্রবাহ ছুটেছে অনুপম!

আজ আই লাভ ইউ বাক্যটা আছে, শুধু প্রেমের র্স্পশটা নেই!

আছে কিছু---------অব্যক্ত লজ্জা

 

এক হৃদয়ের অনুরোধে প্রেম শব্দটি এসেছিল

আই লাভ ইউ বাক্যে ।

---১৮-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

স্বীকৃতি

 


Tuesday, February 16, 2021

লোডশেডিং

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

************************************

শব্দে শব্দে লোডশেডিং! চরণে চরণে

তিমির রাত্রি!কবিতার আকাশে জ্বলেনা আর

কবির দৃষ্টি।

কাব্যের স্তুপে স্তুপে পৃথিবীর লাইব্রেরীগুলো

মূর্তির মতো সেজে আছে

প্রাণের সন্ধান নেই! আছে কিছু সংখ্যার হিসেব।

 

নিমগ্ন ধ্যানে কবিত্বের চশমায় আর দেখি না কিছুই

বর্ণ্ গুলো শুধু  এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে আছে

প্রাণহীন মরুদ্যানে

কবিতা নামক শিরোনামে-

 

কবির কবিত্ব তাই হয়ে গেছে ধূসর বর্নের ছাই

হালকা ঝড়েই উড়ে যায় কোন অজানা পথে

কবি কি আর পথহীন পথিক?

তবে কেন?

শব্দে শব্দে লোডশেডিং! চরণে চরণে

তিমির রাত্রি!কবিতার আকাশে জ্বলেনা আর

কবির দৃষ্টি।

 

কবিকে তামাম পৃথিবী বলেছে শুনেছি-

কবি সৃষ্টির গর্ভগৃহ শব্দের সম্ভারে চরণে চরণে ।

১৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

স্বাধীনতার বুকে

 --------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************

স্বাধীনতার আনন্দটা দেখিনা বহুকাল!

 

এই পতাকা তলে দুঃখ এসে বসেছে আজকাল

খুঁজ নিয়ে জানা গেল সবই ঠিক আছে, শুধু

ঠিক নেই হৃদয়ের সংবিধান। রক্ত ঝরা প্রাণে

ভালবাসাকে নিহত করে প্রহরীরা ছুটেছে

ডাকাতের বেশে রাত্রির আঁধারে-

 

মেঘমালার ভিতরে সূর্য্ ঢুকে গেছে, স্বাধীনতায়

স্বাধীনতা নেই! আছে কিছু চোর বাটপার, হ্যাইজাকার

আছে কিছু বিশ্বাস ঘাকত শিমুল পলাশের ডালে ডালে

ছুঁ মেরে নিয়ে যায় আমার অধিকার-

 

স্বাধীনতার বুকে এখন তপ্ত তৈলের বুদবুদ

মঞ্চে মঞ্চে নিস্ফল গর্জ্ন, কালো সাদার মধুচন্দ্রিমা

সেনাপতির মশাল জ্বলেনি এখনো

যুদ্ধের সমরে-

 

সিন্দুক ঘিরে আছে ডাকাতের দল!!

স্বাধীনতার বুকে এখন তপ্ত তৈলের বুদবুদ ।

----১৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমার অহংকার

 

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************

আহা! উজ্জীবিত লাল সবুজ পতাকা কত না সুন্দর!

কত না সুন্দর এই বাংলার সবুজ শ্যামল প্রাণ,

ফুল ফলের কতো শোভা, কতো শোভা মেঠো প্রান্তর

বাঙ্গালীর মুখে মুখে বিজয়ের গান

বজ্র কণ্ঠের অমর কবিতা-

আজো বাজে- নব মুক্তির সন্ধানে

 

সব সুন্দর দেখেছি আমি আঠারো কোটি জনতার প্রাণে

চৈতালীর তপ্ত দুপুরে,আষাড় শ্রাবণ ভাদ্র আশ্বিনে

বৈশাখের সবুজ প্রান্তরে কৃষক কৃষাণের ধানে

নব সূর্য্ উদয়ে,পূর্ণি চাঁদের গানে

শীতের শিশির ভেজা সিক্ত কোনে

বসন্তের ফুলে ফুলে কোকিলের কলোতানে

 

শিমুল পলাশের ফুল গুচ্ছে শহীদ মিনারে

মায়ের ভাষাকে খুঁজে পেয়েছি রক্ত সাগরে।

সাভারের স্মৃতি সৌধে দলে দলে বাঙ্গালীকে দেখেছি

মুক্তি যুদ্ধের বাংলাদেশকে খুজে বেড়ায়

ত্রিশ লক্ষ্ শহীদের শিয়রে-

 

কতো যে রক্তবানে পেয়েছি বাংলার যৌবন,

কতো যে হারিয়েছি তরতাজা প্রাণ! সেই

রক্তে দেখি আমার অহংকার!! পৃথিবীর

বিস্ময়কর চিত্র কলা লাল সবুজের অমলিন হাসি—

--১৬-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Monday, February 15, 2021

আলোর মশাল নিয়ে

 ------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

আলোর মশাল নিয়ে দিল পাড়ি রাত্রিকালে

তুমুল ঘূর্ণি তুফানে ছুটিল ঈমানের পাল তুলে

ওই অন্ধকার রাত্রির কালি ঢালা তাগুদের পাশে

মুমিন যেন খুঁজে পেল  দিশে

আল- কোরআনে মিশে--

 

বাতিলেরা উদাস হয়ে যাবে ওইদিন হাশরে

মুমিনেরা ঝলক দিয়ে জাগবে অন্ধকার কবরে

ওইদিন বিচারে হারবে না সে

মহান আল্লাহ ও রাসূলের হরষে

 

হে গোলাম, এ অন্তরে জ্বালাও ঈমানের জ্যোতি

আল-কোরআন হবে অবিনশ্বরে  মুক্তির সাথী

ক্ষণিকের তুফানে,ক্ষণিকের তিমিরে

ঠাঁই দাও প্রিয় নবীজির পতাকা অন্তরে।

 

নহে নহে নাইকো আলো, নাইকো মুক্তি আর

সেজদাবিনে আল্লাহ’র তরে --এই বিশ্ব সম্ভার ।

আলোর মশাল নিয়ে দিল পাড়ি রাত্রিকালে

তুমুল ঘূর্ণি তুফানে ছুটিল ঈমানের পাল তুলে ।

----১৫-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


গোল অগ্নিকান্ড

------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

*******************

এখনো স্বাধীন পতাকার ভেতরে

মাঝে মাঝে দেখা যায় গোল অগ্নিকান্ড!

লাট সাহেবের মুখে জ্বলন্ত সিগারেটের আগুন

পোড়ে অঙ্গার করে দিচ্ছে

কোটি কোটি জনতার প্রাণ-

 

বিদ্রোহী সেনাপতির মতো জেগে ওঠে

অধিকার হরণের উদ্যান।

সিংহাসনে হেলান দেওয়া মানুষটি

অপলক দেখছে,শুধু দেখছে

লাল-সবুজ রঙগুলো ধূসর হয়ে যাচ্ছে

দুর্ণীতির প্রখরে

 

তবু চেতনা ফিরে আসে না আঁধার প্রহরে

আর তখনই

লাল সবুজ পতাকার ভেতরে

মাঝে মাঝে দেখা যায় গোল অগ্নিকান্ড!

-----১৫-০২-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


বড় বেশী প্রিয়

 -----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************

পৃথিবীর মোহ মানুষের কাছে আজ

বড় বেশি প্রিয়।

মুহূর্তেই রঙ পাল্টে ফেলে নিমুখ হারামের মতো

অতীতের স্মৃতিগুলো ভুলে যায়

আজকের সুখের দিনে-

 

নৈতিকতার স্থাপত্যগুলো ভে্ঙ্গে দিতে দিতে

চৌদিকে উগ্র হয়েগেছে ন্যাংটা কুকুগুলো

যখন তখন দাঁত বসায় পথিকের পায়

বুকের উপরে সীমারে চিহ্ন!

 

আজ কোন সূর্যের আলো নেই

প্রাণে প্রাণে জানোয়ারের সঙ্গম,পৃথিবী ভরেগেছে

শিয়াল কুকুরে কিংবা কালনাগিনী বিষাক্ত সাপে

রক্তাক্ত অন্তর ভূমি!

 

পৃথিবীর মোহ মানুষের কাছে আজ

বড় বেশি প্রিয়।

তাই মানুষের প্রেমগুলো নির্দয় কারাগারে বন্ধী।

নৈতিকতা ফাঁসির মঞ্চে—

--১৫-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি এতো সুন্দর !

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

তুমি এসে সব স্বপ্ন ভেঙ্গে দিয়ে গেলে

চরম অবহেলায়-

তুমি জানতেই চাইলে না,কিসের জন্য্ এতো

ব্যকুল হয়ে ওঠি সব বেলা!

 

যে আমি এতো যত্ন করে আবিস্কার করেছি তোমাকে

সে ‍তুমি --স্থপতিকেই চিনলে না--তোমার অরূপা চিত্র কলা

আমিই এঁকেছি হৃদয় এ্যালবামে-

তুমি এতো সুন্দর কে বলেছে আগে?

 

আজ সেই রূপের অহংকারে ভেঙ্গে দিলে সবকটি জানালা

বুকের নিভৃত জ্বলে দিলে বিরহের আগুন

ভুলে গেলে প্রেমের শিল্পকে

মুছে দিলে স্থাপত্য-

 

চরম অবহেলায় মরু বৃক্ষের ফুলগুলো ঝরে গেছে অবেলায়।

তুমি মুখ লুকালে মরুপ্রান্তরে-

আমি একা বাঁচবো কি করে?

 

তুমি এতো সুন্দর কে বলেছে আগে?

 

----১৫-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

বাংলা ভাষার অপরূপে

 ----কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ওহে রক্ত ফোটা তুমি কিসের আশায়

এসেছিলে অ ,আ,ক,গ বর্ণে-- মাতৃভাষায় ?

বিন্দু বিন্দু রাঙা জলে প্রবাহিত তুমি

ছালাম বরকত রফিক জাব্বারের জন্মভূমি।

 

তরঙ্গে সুর দাও বিশ্ব্ নিখিলে উড়ে উড়ে

অমৃত সূধা দাও আহা অন্তর ঘুরে ঘুরে ।

গেয়ে যাও তব সনে নাহি শুনে মানা

আহা এ রক্ত ফোটা তব অজানা।

 

শহীদ মিনারে গেলেই যদি আপদ যেত- করত না কেউ মানা!”

ফুল ফোটে, পাখি ডাকে, সবুজ শ্যামল সোনালী ধানে

শুধু অ, আ নেই হৃদয়ের প্রাঙ্গণে--প্রেমের অঙ্গনে

শহীদের রক্ত ফোট শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে

কি মূল্য্ আছে তাতে বিশ্ব্ স্বীকৃতির অহংকারে?

 

শহীদ মিনারের পাদদেশে পরে আছে ফুল কলি-

শিশির বিন্দু জলে কাঁদে সেই রক্ত ঝরা দিনগুলি।

অ,আ,ক,গ দাপট করে গেয়েছিল কতো গান

আজ আর শুনি না বাংলা সাহিত্যের কলোতান।

 

অশুভ শৃগাল প্রবেশ করেছে মায়ের ভাষাতে

কিন্তু হায় ! এ কেমন একুশে ফ্রেরুয়াী প্রভাতে?

শৃগাল নাগাল পেলো কিরূপে?

বাংলা ভাষার অপরূপে!!

-----১৫-০২-২০২১ ইং,রাওনাট,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, February 14, 2021

উত্তম উপহার ‍দিও

 ---কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

যদিও বয়ষের মধ্যে রেখেছেন পূঁজির সীমানা

বার্ধ্ক্যে তুমি পারবে কি পারবে না

সে তো আজো অজানা-

 

যৌবনে কিছু পূঁজি নিতে হবে ক্ষণিকের প্রাণ

প্রভূ প্রশ্রয়ে মুক্তি চায় আজ সামান্য এ যৌবন

জীবনের প্রান্তে এসে যদি নাও পারি করিও ক্ষমা

হে বিধাতা তুমি নিজেই নিজের একক উপমা

 

যৌবনের অনেক শক্তি,তবু শূন্য আগামীর পূঁজি

হে প্রাণ শক্তিহীন হওয়ার আগেই পূঁজি নেও আজি

সামান্য সত্যটুকু, শোনাতে চেয়েছি তোমাকে

বিজয়ের পতাকা যৌবনের বুকেই সুপ্ত থাকে।

 

যদি বার্ধ্ক্যেআসে অগণিত সুঠাম যুবক

তুমি খুলে দিও রহমত দ্বার এই পৃথিবীর বুক

উত্তম উপহার ‍দিও অথৈ সাগর থেকে তুলে

করুণা চাই শুধু একক সত্তার সীমাহীন কূলে।

----১৪-০২-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপু।