Thursday, June 10, 2021

পৃথিবীর দুঃখ

---- মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

কোন এক অন্ধকার ভিড়ে পৃথিবীর মানবতা!

স্নায়ু শিরা রক্তের তরে বৈষম্যের প্রবণতা।

কে কারে ব্যাথা দিয়েছে- কে কারে ভালোবাসে

সব ভুলে ছুটেছে মানুষ আপনার তালাশে!

 

রক্ত চোষা হায়েনা রক্তে করে সুরা পান!

অপলক চেয়ে দেখে নিষ্ঠুর পৃথিবী -অনলের শ্মশান

যে মানবতা ছুঁয়ে মানুষ শ্রেষ্ঠ হয়ে আছে

সে কি আসবে ফিরে তার কাছে?

 

বিশ্ব মানবতা যেন অগ্রাসী দানবের হাতে

দু’মুঠো ভাত নেই-শরীরের বস্ত্র নেই

খোলা আকাশে মাঝরাতে

ফাঁসির মঞ্চে রশি টানে গলা ফাঁসে!

বিশ্ব মানবতা গোলা বারুদের উল্লাসে!!

 

কঙ্কাল দেহ রুগ্ন প্রাণ ব্যাথাভরা সুখ-

আজিকার মানবতা- আজিকার মুখ!!

কোথায় সেই মানবতা! জানি না তো- হয় নাই দেখা

পৃথিবীর দুঃখ অনল চিতায় কাঁদে শুধু একা ।

----১০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এক যুবকের তরে

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

জনতার গান বেজে উঠুক তোমার কণ্ঠ স্বরে!

যৌবনের প্রবল ঢেউয়ে কিংবা হেমন্তের ঝড়ে

এ বুকের ভেতরে জমেছে ভয়ঙ্কর অমানিশা

তবু তোমার হাত ধরে জ্বলে উঠুক পৃথিবীর আশা।

 

ছুটতে দেখেছি অমি বাংলার সবুজ মাঠে ঘাসে

ছড়ায়ে গেছো অলি গলি আকাশে বাতাসে

কি সব মনে পুষে! সে এক বিষ্ময়-

এক যুবকের তরে স্বপ্ন বুঁনেছে মানুষ হৃদয় থেকে হৃদয়!

 

তবু কিছু ভয়! তারুণ্যের উম্মাদনা নিঃশব্দ আসনে

এক যুবকের তরে শত মানুষের প্রাণে

আগামীর নেতৃত্ব দিতে চায়

দুর্ণিনীতি মুক্তির অভিপ্রায়।

 

বিক্ষোভের যে আগুন জ্বলে উঠেছে দলে দলে

হে তারুণ্য তোমাকেই থামাতে হবে সু-কৌশলে।

শত যুদ্ধ বাধে- বিজয় দেখি নবীণ ঊষায়

হে যুবক! যে আগুন জ্বলছে

তুমি এসে দাও নিভায়----

 

তুমি সেই শক্তিধর- সেই শক্তিধর!!

যেকিনা জাগতে পারো মশাল হাতে তরতর!!

----------১০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নবীণ তাজ

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

মানবতার আকাশে জেগে উঠেছে  নবীণ তাজ!

এ আলোর সাথে পৃথিবীর দুঃখীরা হাসবে আজ

চারিদিকে বিজয় উল্লাসে দরিদ্র -হত দরিদ্র প্রাণ

উঠেছে গান গেয়ে--গায় গান -জয় গান !!

 

চিতার মতো আজ ছুটেছে সে তীব্র বেগে

অজস্র দান-অনুদানের  বহর নিয়ে পিছু লেগে

বঞ্চিত জনতার পাশে পাই তার মহত্ত্বের ঘ্রাণ!

মানব মুক্তিকে আলিঙ্গন করেছে যে মহিয়ান ।

 

আজ হেসেছে রাত্রি! দিনের সূর্য্ উঠেছে জ্বলে

এক হৃদয়ের কোমল স্পর্শে মুক্তির কোলাহলে

বিজয় উল্লাসে

দুঃখীর হরষে---

বিশ্ব দেখেছে তারে মানবিক দ্বারে- দুঃখ এসেছে যখন।

মায়ের আঁচলের মতো- গরীব দুঃখী মানুষের পাশে তখন।

 

সে এসেছে- বঞ্চিতের অশ্রু প্রবাহ থামাতে

সে জেগেছে দ্বীন ইসলামের তাবু টানাতে

সন্ধ্যার আঁধারে পৃথিবী ভেবেছে যারে নবীন তাজ!

এক হত দরিদ্র মায়ের উজ্জ্বল নক্ষত্র-

হাজার দুঃখী মানুষের হাসি- তাজ ঊদ্দিন আহম্মেদ মোল্লা।

------১০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তুমি সেই আলেম এ দ্বীন

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

আল-কোরআনের স্পর্শে তুমি ঝিলমিল!

সত্যের ডাক  হৃদয় আকাশে চির অনাবিল

ঈমানের ঐশ্বর্যবেশে নত শির হও তাঁর দরবারে

প্রাচীর ভেঙ্গে মুক্তির সুর শুনাও কর্ণ্ কুহরে

 

অশুরের সম্মুখে দাঁড়িয়ে

শুভর বার্তা পৌঁছে দাও অণিবার বহ্নিশিখা জ্বালি

তুমি সেই আলোর দিশারী-আঁধারের অগ্নি কুন্ডলী

জাহেলী জড়ায়ে গেছে যখন

তখন পথিককে দেও তুমি মুক্তির সন্ধান ।

 

দু”হাত তুলে ফরিয়াদ করো বিধাতার করতল

নিঃশর্ত্ ক্ষমা চাও গোলামের রাহে তাঁর ছায়াতল

অন্ধ তাই আলো পায় অবরুদ্ধ ধরণীর মায়াজাল

গোলামেরা  খুঁজে নেয় শান্তির পথ এই ধরাতল।

 

হকের অতন্ত্র প্রহরী তুমি পৃথিবীর তপ্ত সৈকত!

নির্ভয়ে শান্তির নিশানা উড়ে দাও বাতিলের রাজপথ

তুমি সেই আলেম এ দ্বীন- আমান উল্লাহ সরকার

সত্যের আলোয় জ্বালিয়ে দাও তাগুদের কারাগার।

 

গর্জে উঠুক সত্যের প্রলয় এই নিখিলের অন্ধলোক!

দাওয়াতুল হকের স্পর্শে জেগে উঠুক ভ্রান্তলোক।

-----১০-১০-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


 

মানবতার তুর্কী

 ---------- মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

প্রাণ তোমার কেঁপে উঠে-প্রেম উঠে  জেগে

ছুটে যাও মাঠে ময়দানে অশ্ব গতির বেগে!

অঙ্গে তোমার মানব সেবা হৃদয় ঊষায় ভাসি

প্রাণে প্রাণে  জাগাও তুমি অভয় সুরের বাঁশি!!

 

অসহায় বেশে আসে যারা তোমার তোরণতলে

যায় না ফিরে শূন্য হাতে কাতর আঁখির জলে,

নেও তারে বুকে টেনে প্রাণের কুসুমদলে

দুঃখী মানুষের মুক্তির লাগি শুরু করে দিলে্

মানবিক  যুদ্ধ -শুরু করে দিলে---

 

দুঃখ তব দিকে দিকে  জগৎ দেখে জয়

হাসে তোমার দু’হাত খানা মানব আশ্রয়

জন সেবক ওহে তুর্কী,- নাইকো তোমার ক্ষয়

রাত্রি শেষে পূব গগণে নবীণ সূর্য্দয়-

 

মানবতার তুর্কী তুমি ”আমানত হোসেন খাঁন”

শুভ আলোয় জেগে উঠ দুঃখী মানুষের প্রাণ

বঙ্গ তাজের জন্মভূমি সাজাও ফুলে ফুলে

ফুলের সুবাস ছড়িয়ে দাও নৌকার পাল তুলে।

------১০-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, June 9, 2021

এ বুক যে রক্ত ঝরা

 ---- মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

একবার যদি উঠে নাম শূন্য কলসি ভরপুরে

ধনকুবের তকমা লেগেছে হরষে সিঁধ চোরে!

 

হুমকি দমকি শুরু হয়ে যায় প্রভাত দুপুর সাঁঝে

জনতার উদাস ধবনি নাহি আর কারো মাঝে

জাগে মঞ্চে গোন্ডা পান্ডা বাহারি পোশাক পরে

পথে ঘাটে গাছের ডালে পোষ্টারে পোষ্টারে

সেবক সেবিকা হয়ে যায় জল্লাদের রশি ধরে।

 

চোর আর ডাকাতের পীর

মিলে গেছে -মিশে গেছে -একই বন্দর!

অসনি সংকেতের তাড়া—

তলোয়ার তুলে দস্যু ছুটেছে গ্রাম বাংলার পাড়া পাড়া!

ওগো রাজ্যের সেণাপতি- এ বুক যে রক্ত ঝরা ।

 

জনতার চেয়েও ক্ষমতা তোমার আপন- তোমার প্রাণ

যেথায় তোমার অর্থ্ বৈভব,-সেথায় তোমার গান।

ক্ষমতায় এসে এই ধূলিতলে গড়েছো তুমি বাসা

হৃদয়ে নেইকো তুমি ভাই- নেইকো জনতার আশা—

 

যে পোশাক পরে স্বপ্ন বুনেছো তুমি মায়ের বুক বসি

সে তো স্থপতির নয় কোন আলো কিংবা বিজয়ের শশী।

----০৯-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কবিতায় তোর মশাল জ্বালা

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

চালো ‍প্রতিবাদের গান গাই

কবির হৃদয়ে যে ব্যাথা জাগে আমি তার শব্দ পাই ।

 

যে কবিতা গর্জে উঠে পৃথিবীর বুকে- শুনি তার প্রতিধ্বনি

ওরা যেন ভয়ে আকাশে বাতাসে পালায়ে যায় এখনি!

কিসের এত ভয় কবিতার চরণে ওহে এবার শুনি?

কবিতার শব্দে শব্দে আছে কি অগ্নি মশাল ভাই?

হে আছে কিছু বঞ্চিত সমাজের চিত্র লেখা ওই

 

ওহে মুখ কেন এত কালো?

দস্যু যেন পথ খঁজে পালায়-নিভে দেয় রাঙা আলো।

ভয়ে তো রবে ওরা- তোর কেন কবি ভাই তপ্ত শ্বাস,

কবিতায় তোর মশাল জ্বালা বিদ্রোহের আশ-পাশ

কলমে তোর কামান বারুদ-ভয় কি তবে ত্রাস!

 

 ওরা তো পাবে না কোন ঠাঁই

কবির হৃদয়ে স্পন্দন তুলে পৃথিবীর বোন-ভাই!

কবিতায় তুই লিখে যা ওই বঞ্চিত মানুষের গান।

থাকুক যত নত শির হবে বিদ্রোহী নাফরমান।

কবিতা তুই জাতির মশাল মানব মুক্তির শ্লোগান।

 

কুটিল প্রাণ অনলে জ্বলে হয়েছে তুচ্ছ ছাই !

কবিতার চরণে দিয়েছে কবি মানবতার ঠাঁই।

----০৯-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

 

  

 

 

 

 

 

 

 

তবু সে মানুষ!

----- মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

পৃথিবীর চৌদিক বিভীষিকাভরা-অস্থির যন্ত্রানাময়!

হৃদয়ের কাছে হৃদয় যে অভিশাপ! সে যে বড় ভয়!

 

শিকল ভেঙ্গে  ছুটেছে মানুষ ছলনার কারাগার

হিংসে বিদ্বেষ রচিছে সে- রুদ্ধ করিছে দ্বার।

মানবতা আজ দিবসে নিভায়ে সাজিয়াছে নিশাচর

বিষাক্ত ছোবলের মত নাচে সে নাচে বুকের  উপর।

 

অন্তর তাহার কপাট মারে- নিখিল দীর্ঘ্শ্বাস

গর্জে উঠে ক্ষমতা তাহার- প্রহসন-পরিহাস!

মানবতা তাহার ছাই হয়ে যায় অগ্নি তপ্ত শিখা

হৃদয় তরে নেমে আসে তাহার প্রেমের যবনিকা

 

সে যে নিষ্ঠুর- চোর- ডাকাত-যন্ত্রনাকারী শুনি!

তবু সে মানুষ! তার চেয়ে উদার কে আছে ধরণী ?

---০৯-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মানবতার ”মা”

 ---------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

বঙ্গ তাজের পথ ধরে তুমি পথ চলিতেছো বাংলার বুকে

বিশ্ব চিনেছে তোমাকে নিশীথের অন্ধকারে মানবের দুঃখে

অনেক দুঃখীর কান্না শুনেছি আমি মাতৃহারা সন্তানের মতো

তখন তুমিছিলে সেখানে আঁচল বিছায়ে মাতৃস্নেহে রত ।

 

বঞ্চিত প্রাণে যখন গগণ বিদারী কান্নার সমুদ্র সফেন

উদ্দাম ছুটেছো অবিরাম গায়ের মেঠো পথে প্রাণ পণ !

 

দুঃখ তার কবেকার শুনেছো কান পেতে দিবা-নিশি

অশ্রু মুছেছো মায়ের আঁচলে দুঃখীরে ভালবাসি

মানবতা যেথায়  তুমুল যুদ্ধের সমরে রক্তাক্ত প্রাণ

দীপ্ত প্রদীপের মতো সেথায় তুমি উজ্জ্বল মহিয়ান

 

অশ্বের দৌড়ে ছুটেছো তুমি বীর সেণানির মতন

দিবা- নিশি শুনেছো  তুমি- কার কি প্রয়োজন!

মাতৃস্নেহের উপমা তুমি বঙ্গ তাজের মেয়ে

বঞ্চিত জনতার হাল ধরেছো  পিতার নাও লয়ে।

 

হাসি আসে মাগো তোমার আঁচল তলে

দুঃখীরা  যে দুঃখ ভুলে

তাই তো তুমি মানবতার মা - কাপাসিয়ার কোলে ।

আঁধার রাত্রির জোনাক তুমি আলোয় ঝিলমিল

সিমিন হোসেন রিমি তুমি জাতিরহৃদয় দিল।

----০৯-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, June 8, 2021

মোবাইল র্পদায়

 

------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*****************************

এ যুগের  ছেলে-মেয়ে ইন্টারনেটের ভীরে

মোবাইলে আসক্ত বিনিদ্র শিবিরে

আকাশে কালো মেঘ নিরালা দুপুর

নিষিদ্ধ পল্লী তাই কামনার সুর।

 

লজ্জা সরম আজ খুঁয়ে ক্ষণে ক্ষণে

অজানা পিপাসা তার জেগে উঠে প্রাণে

লেখা পড়া ছেড়ে সে অসীম আকাশে

ফেইসবুক এ্যাপস এ মরিচিকার আশে!

 

আপন আপনাকে ছেড়ে নিমেষের তরে

পরকিয়া জুটি বাধে কাল- বৈশাখীর ঝড়ে!

ভেঙ্গেছে কতো নীড় নিরুদ্দেশে ভাসি

অন লাইনে  কতো শত ডাকে সর্বনাশী!

 

তুলে নেয় কতো প্রাণ রাত্রির আঁধারে

এ যুগের ছেলে মেয়ে ধর্ষক শিকারে ।

বিনিদ্র কতো শত উলঙ্গ পাপিয়া

মোবাইল র্পদায় ভেসে উঠে জাগিয়া।

 

কেউ নেই দেখে আর কোন সে গোপন!

ছেলে মেয়ে করে কি-কোন সে আবেদন!!

---০৮-০৬-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।