Friday, July 2, 2021

বিষ্ময়কর বোকা আমি

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

সহযোদ্ধা ভেবে,

কারে এতো ভালবেসেছি অন্তরঙ্গে !

কারে এতো শোভা দিয়েছি বিচিত্র রঙে?

নিজ হাতে গড়ে ভেবেছি তারে লক্ষী

ঘর হতে খাই তাড়া- নাই কোন সাক্ষী!

 

হয়েছিল হাতে খড়ি আমারই হাত ধরি,

সবকিছু শিখিয়েছি উজাড় করি- তাড়াতাড়ি

আজ আমার সিংহাসনে তার বাড়াবাড়ি

কতো দুর্নাম ছড়াছড়ি--

 

কারে এতো শোভা দিয়েছি নিজ হাতে ?

তাক্ তাক্ ধিনাক্ ধিনাক্ বাজনা বাজায়

অফিসেতে—

শিষ্য দেখে ভয় পাই- আমি যেন আমি নাই!

আপন গায়ে তৈল দাও -ওরে বোকা ভাই।

 

বেশী উদার ভাল নয়- চেয়ার যেন খাবি খায়,

শিষ্য যেন লাফ ছাড়ে গুরু যেন মরে যায় ।

তুমি যারে কৃপা কর সেই হয় ভাগ্যধর-

সে শুধু ঘাড় ধরে,তুমি নাই অতঃপর!!

 

বিষ্ময়কর বোকা আমি সুচতুর ভুবনে!

আপন ভুলে তারে নিয়ে ছুটেছি প্লাবনে।

০২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

 

এ দুর্দিন পেরিয়ে

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

হর্ষে হর্ষে দূরে যাও আমার এ দুর্দিনে

কে গো তুমি ? কোন অপনজনে?

 

রাখিয়াছি তোমায় দূর্গে দূর্গে খুব কাছিকাছি

হৃদয় দিয়ে ভালবাসিয়াছি,কত গেল খড় কাছি,

তুমি কি অদ্ভুদ  সাজে সেজেছো ভাই !

এতো ভয় কেন পাই ?

 

কেন তুমি র্নিদয় সাজে এ হৃদয় হারালে ?

সুদিনে কত না জড়ালে, কত না ছড়ালে!

এ বসুন্ধুরা-  আজ তুমি কি সাজ ধরিলে ?

আমার র্দুদিনে কি কুটচাল চালিলে

নিজের র্স্বাথ হাসিলে--

 

হয়তো আঁকাছিল কোন অশুভ রেখা কপালে-

আমি তো ভরসা করেছি ওই বিধাতার করতলে

তাই তো শুনি বিজয়ের বাঁশি সুমধুর

এ দুর্দিন পেরিয়ে সুদিন আসবে

সেদিন নহে গো দূর- বহুদূর!!

 

কারে এতো আপন ভেবেছি স্বার্থের ধরণী?

সব মিথ্যে- সব মিথ্যে -বিপদের যামিনী

মানবতার শোভা নেই আজ মানুষের প্রাণে প্রাণে

বিভোরে ছুটিছে মানুষ আপন স্বার্থের গানে গানে।

---০২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কৃতজ্ঞ হে প্রিয়

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************

কখনো কখনো জীবন চক্রে ঘুরে আসে অশুভ রাশি

কখনো যাতনার শিখরে বসে বাজাই বিষাদের বাঁশি

কখনো সুখের উল্লাসে মেতে উঠি জগত বসি

এ সব যেন বিধাতার ফয়সালা ঘুরিতেছে আসি,

তবু বিরহের এ প্রাণ পৃথিবীকে ভালোবাসি।

ভালবাসি জগতের মায়ামমতা স্নেহ হাসি।

বেঁচে থাকার স্বপ্ন বুঁনি অচিন্ত্য অনন্ত কালতরঙ্গে।

লক্ষ কোটি তারা দেখি অসীম গগনে আলোর সঙ্গে

মিটিমিটি খেলা করে নব আশার আলোকে

তখন কিছুটা পথ দেখি আঁধার ভূ-লোকে!

হেসে উঠি প্রিয়দের অনিন্দ্য ভালবাসার আঁচলে

ভুলে যাই কষ্টের দিনগুলো আগামীর কোলাহলে।

 

এমনি এক কালো অধ্যায়ে তোমাদের পেয়েছি দলে দলে

যদিও প্রকৃতির জালে  ঘুরিতেছো সকলে

তবুও র্প্রাথনা যেন দয়াময় আরশের মন্ডলে

মঞ্জর হয়েছে দ্বার খুলে

আমায় দিয়েছে নব প্রাণ! নব উচ্ছাস নিখিলে।

আমি এসেছি ফিরে তোমাদের মাঝে-

আবার জেগেছি সকাল- দুপুর -সাঁঝে।

 

আমি কৃতজ্ঞ হে প্রিয়- প্রিয়া জন!

বিধাতার রহমে  এসেছি ফিরে তোমাদের আয়োজন।

ওহে বন্ধু--জীবন বিরহে ভালোবাসার খুব প্রয়োজন।

-০২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Thursday, July 1, 2021

করোনার অনলে

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা

*********************************

এক করোনার যুদ্ধে সবে করি হাহাকার;

শঙ্কায় প্রাণ,শঙ্কায় জীবিকা-শঙ্কা সবার!

মৃত্যুর মিছিলে মিছিলে শীর্ণ সবার শরীর,

শোকের মাতাম-অশ্রু বয় নয়নের নীর,

 

জীবন জীবিকায় অপমানে নত শির

অসহায় মানুষ মোরা সবাই বঙ্গ তীর।

 

নাহি জাগ্রত, নাহি ধর্য্য নাহি মনুষ্যত্তের গৌরব

নাহি নৈতিক আশা! চাই শুধু অর্থ্ বৈভব

মরতে হবে জানি তব কলোরব

আমি চাই, আমি চাই সব সব সব---

 

কোমল প্রাণ, কোমল শরীর ,কোমল যামিনী

তব অনৈতিক পিরীতি,অনৈতিক দুর্ণিনীতি

এ অনুপম ধরণী—

করোনায় শিখেছে শুধু উচ্চ চিৎকার !

আমি বাঁচব!আমি বাঁচব!আমি বাঁচব!-স্যার।

 

মানুষের মানবতা লুণ্ঠিত হচ্ছে বার বার

না দিয়ে অভিনয় করে মিছামিছি দিনভর

বাঁচার অযোগ্য তব চায় প্রাণ

সন্মানের অযোগ্য তব চায় মান

 

করোনার অনলে এ জ্বালা দরিদ্রের

অভয়ে লুকায় এ নাম জীবন মৃত্যুর।

০১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পেট সদা বিদ্রোহ করে

 ---------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

করোনার মহারাজা সুখের তরঙ্গে

অধরা রত্নাসনে বসি মানুষের সঙ্গে

আঁধারিয়া রাজ্য লয়ে জগত সংসারে

বীরদর্পে রক্ত চুষে যায় মানব শিবিরে

 

তোমার এক ভয়ঙ্কর র্নিদয় অভিসারে

পৃথিবী কাঁদছে আজ বুক চিরে চিরে।

ধরিত্রীর জীবন যৌবন ধ্বংস করি

তুমি কি সুখে আছো- হে মহামারী?

 

একবার চোখ খুলে দেখ পৃথিবীর অশ্রু জল!

কত অনিন্দ্য সংসার পুড়ে ছাই অনিষ্ট বাহুবল

এ অভিশাপ অনন্ত যুগ রবে কাছে কাছে,

যত দিন প্রাণ তব মানুষের আছে—

 

সুখের বসন্তে তুমি কেড়োছো নিখিলের গান

রক্তাক্ত করেছো সুখ প্রণয়ের অনন্ত মিলন,

অনন্ত সৌন্দর্য্যে দিয়েছো অনন্ত দাহন

প্রিয়-প্রিয়ার প্রাণে  তুলেছো বিচ্ছেদযন্ত্রনা।

 

মুখের খাবার লুটেছো দুরন্ত !

থেমে দিয়েছো পৃথিবীর প্রাবন্ত!

পেট সদা বিদ্রোহ করে-বুঝে না অসহায় প্রাণ !

আজ যে চাকরীটা নেই কারণ-অকারণ !!

 

এ জগত দেখে শুধু তোমার অট্টহাসি !!

--০১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বসন্তের কলিগ

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

অফিস আদালতে কত খেলা চলে বিরামহীন

নিয়মে অনিয়মে কত ছলে রাত্রি দিন

তেমনি কর্ম্স্থলে তুমি ত অধীনী-অধীন

মম অঙ্গে তব বাদ কি সাজে  চিরদিন ?

 

হয়তো না তব ব্যাথা আছে অসীম!

কেউ হয়তো তব না বন্ধু প্রতীম।

সততা আর নিষ্ঠাবানে

কালো মেঘ ধেয়ে আসে ঘূর্ণি তুফানে।

 

যার তরে তুমি হও মেহেরবান

সে নিজেকে করতে এসেছে বেগবান।

এতো দিনের বন্ধন হলো বৃথা আর ব্যাথা

তোমার দুর্দিনে তারে নাহি পাবে সেথা।

 

যে আলো তুমি তাকে দিয়েছো উজার করি

সে আলোয় তুমি আজ শুন্যতার পথ ধরি ।

তোমার পথ যে বড় অন্ধকার

বড় বেশী ব্যাথার----

 

নিজের শুন্যতা জেনেও এ ছার অফিস কলিগদের!

মালিক, বস, সহকর্মী নহে কেহ কার,

তোমার আলোয়ে যার গতি

সে ই আজ তোমার বড় ক্ষতি !

 

দিনশেষে রাঙা শিরে অশ্রু ভাষা অঙ্গে।

বসন্তের কলিগ আজ নেই আর সঙ্গে।

-----০১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ভাই-বোন

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

রক্তের বাঁধনে তারা রক্তের নিকটে

ক্রমেই উজ্জ্বল হয়ে উঠে প্রকোটে

তারা সদা ফুটে ফুল কাননে-অমনি

এক দৃঢ় বন্ধনে আবদ্ধ - এ ধরণী ।

 

ক্ষণিক পৃথিবীর প্রবাহে ছুটিল আপনি

কে ছোট !কে বড় ! কে অগ্রণী ?

কভূ নাহি হিসেব কষে রাত্রি জাগিয়া

ভাই-বোন রক্তের চির বাঁধন

অকৃত্রিম প্রেমে বুকে রাখে আঁটিয়া।

 

রক্তের প্রভায় যেন চমকে উঠে বিজলী!

আর ধরিত্রী যেন ঢেলে দেয় রত্নাবলী

হাসি মুখে মুক্ত ঝরে আলোক বাহার

গভীর আঁধারে পূর্ণিমা জাগে দুর্বার!

 

জীবন মাস্তুলের আলোক বর্তিকায়

রক্তের বাঁধন তুলে নিঃস্বার্থ্ মহা প্রলয়!

ভাই বোন একে অপর হাত ধরি

ডানা মেলে দূর্ণিবার স্বপ্নের বুক চড়ি!

 

ভাই-বোন পৃথিবীর মানবনন্দিনী!!

এক রক্তের বাঁধনে চলিছে যামিনী

রক্তের বাঁধনে তারা রক্তের নিকটে

ক্রমেই উজ্জ্বল হয়ে উঠে প্রকোটে।

--০১-০৭-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

স্বা্র্থের পকেটে

 ------ মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

এখন প্রত্যাশায় রজনী ব্যাপিল ধরণী,

দেখি রন্ধে রন্ধে মানুষের পেরেষাণী!

শুধু কেন জানি প্রত্যাশারা অভিমানী!

সে যেন নাহি বুঝে হৃদয়ের প্রতিধবনি!

 

কোলেতে করে আপন স্বা্র্থের দেহ

মানুষ আর মানুষকে চিনে না কেহ!

পৃথিবীর হৃদয়ে এখন প্রেমের আঁধার

দিগন্তে দুর্গম কান্তার ঘোর অন্ধকার

 

কে বলেছে জগতে মানুষেরা ফুল ?

এখন দেখি ভুল, সবই ভুল!সবই ভুল!

কেবল আপন স্বা্র্থে হিংস্র পশু সব

কুট চালের জাল বিছায় বৃক্ষের পল্লব

 

সযন্ত্রে চেপে বসে পিঞ্জর শাখায়

কোলে আরও টানে জগত সূধায়

তাই হৃদয়ে অধর অনুভব করি

সে নহে মানুষ স্বা্র্থের পথ ধরি।

 

প্রাণে প্রাণে ত্যাগ মহিমার এ ঘোর সঙ্কটে

ভয়ঙ্কর কালো মেঘের ছায়া আকাশের পটে!

যা কিছু প্রেম ছিল মানুষের সন্নিনিকটে

ক্রমে ক্রমে ঢুকে গেছে স্বা্র্থের পকেটে।

০১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।