------মোঃ আমিনুল এহছান মোল্লা।
*********************************
অফিস আদালতে কত খেলা চলে
বিরামহীন
নিয়মে অনিয়মে কত ছলে
রাত্রি দিন
তেমনি কর্ম্স্থলে তুমি ত
অধীনী-অধীন
মম অঙ্গে তব বাদ কি সাজে চিরদিন ?
হয়তো না তব ব্যাথা আছে
অসীম!
সততা আর নিষ্ঠাবানে
কালো মেঘ ধেয়ে আসে ঘূর্ণি
তুফানে।
যার তরে তুমি হও মেহেরবান
সে নিজেকে করতে এসেছে
বেগবান।
এতো দিনের বন্ধন হলো বৃথা
আর ব্যাথা
তোমার দুর্দিনে তারে নাহি
পাবে সেথা।
যে আলো তুমি তাকে দিয়েছো
উজার করি
তোমার পথ যে বড় অন্ধকার
বড় বেশী ব্যাথার----
নিজের শুন্যতা জেনেও এ
ছার অফিস কলিগদের!
মালিক, বস, সহকর্মী নহে
কেহ কার,
তোমার আলোয়ে যার গতি
সে ই আজ তোমার বড় ক্ষতি !
দিনশেষে রাঙা শিরে অশ্রু
ভাষা অঙ্গে।
বসন্তের কলিগ আজ নেই আর
সঙ্গে।
-----০১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।