-------মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************************
প্রাণের ব্যাচ-৯৩ এর দিকে ফিরে
তাকালে
কেন যেন হৃদয় সেজে উঠে ফুলে ফুলে।
আবার ভেঙ্গেও যায় কূলে কূলে-
অনেক কাব্য ভেসে উঠে স্মৃতির
পাতা খুলে খুলে
মনে পড়ে সেই সব চিঠির এ্যালবামে লেখা
সেই রাঙা ঠোঁটের মিটিমিটি হাসি!
লাজুক চাহনী! পড়ন্ত বিকালে নদীর
ধারে
শুভ্র কাঁশবনে লুকোচুরি খেলা,হারিয়ে
যাওয়া
যুগল বন্ধনে ভেসে যাওয়া দূর-
অনেক দূর
সেই বাগানটি এখনো আছে শুধু নেই
যে লাল গোলাপটি আমি প্রতিদিন
দেখতাম
আমার হাতে--
দুরন্তপনা স্বপ্নের বিভোরে
ছুটেছি অধরা পৃথিবী!
হৃদয়ে লিখেছি- ভালবাসি শুধু
ভালবাসি
অনেক ভালবাসি--
আজো বলা হয়নি ! আবেদন এখনও পড়ে
আছে
হৃদয়ের এ্যালবামে-
হয় তো সেও! অশ্রু গঙ্গা পারি
দিতে দিতে
অন্য কোথাও---
ঘুর্ণি তুফানে অনেক খুঁজেছি, আছো
খুঁজি
ভালো থেকো—অনন্তকাল ভাল থেকো
প্রাণের ব্যাচ-৯৩ এর দিকে ফিরে
তাকালে
কেন যেন হৃদয় ভাষা স্থবির আসে দু’কূলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।