----মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************************
করোনা পৃথিবীর জীবন জীবিকা চেপে
ধরে আছে
স্পন্দিত প্রাণ তুলে নিয়ে যায়
মৃত্যুর দূয়ারে—
করোনা এ পৃথিবীর বন্ধন মালা
ছিঁড়েছে অনেক
হঠাৎ বিরহের যন্ত্রণা নিমন্ত্রণ
করে
জীবনের জন্যে জীবন হাকাকার
রক্ত চোষা মানুষেরা রক্ত চোষে
বুক চেঁপে
এতো নির্দ্য় আক্রমণ!
এ পৃথিবী আগে দেখেনি কখনো—
করোনাকে পৃথিবী ভুলতে পারতো যদি
হয়তো স্বস্থিরে নিঃশ্বাস নিতো
আতঙ্কিত মানুষগুলো
ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায়
ভয়ঙ্কর করোনা শিয়রের পাশে জেগে
আছে!
পৃথিবীর জীবন-জীবিকা কেড়ে নেওয়া
তার প্রিয় খুনসুটি।
সে দেখায় তার ভয়ঙ্কর রূপ!
তার স্পর্শে বুক জ্বলে যায়,
প্রদীপ নিভে যায়।
করোনা আজ রেগে আছে অনেক!
হে প্রভূ তুমি তাকে শান্ত করো!
তোমার বান্দারে ক্ষমা করো,
মুক্তি দাও
পৃথিবী কাঁদছে--পৃথিবী কাঁদছে--
---২৬-০৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।