-----মোঃ আমিনুল এহছান মোল্লা।
****************************************
আমার ব্যাথা যেদিন পাবে, বুঝবে সেদিন বুঝবে
আজকের খুশী রবে না আর নত শিরে
থাকবে।
আপন দুঃখের জ্বালা দেখে
উঠবে সেদিন চমকে
ভাববে শুধু করলাম কি কুট
চালের ছকে!
একা বসে বুক ফেটে আসবে
তখন কান্না
বলবে সবাই ছিঃছি! তুমি
নাটের গুরু না?
সুযোগ বুঝে কোপ মারো
দুঃখী মানুষের অঙ্গন
নিজ স্বার্থে টিপে ধরো
আরেক জনের গর্দান।
ছুঁড়ে ফেলো ঝড়ো হাওয়ায়
ঘূণি-তুফান-রাত্রি
থাকবো আমি- থাকবে না আর
স্বপ্ন পথের যাত্রী
সূর্য্ আবার উঠবে
জেগে,কালো মেঘের আকাশে
পথ ভুলে চলবে তুমি, থাকবে
না কেউ পার্শ্বে ।
আবার বাগানে ফুটবে ফুল
সাজবে বৃক্ষ রঙে
সেই সুবাসে মাতবো আমি
প্রকৃতিরই সঙ্গে।
তোমার দুঃখ আসবে যেদিন
এমনি কারা বন্ধ
সেদিন তুমি কেঁদে কেঁদে
করবে গাল মন্দ ।
---১১-০৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।