শনিবার, জুলাই ৩১, ২০২১

প্রিয় সহপাঠী বকুল

 


----মোঃ  আমিনুল এহছান মোল্লা।

**************************************

প্রিয় সহপাঠী বকুলের লাগি

কান পাতিয়া আঁধারের বুকে গান শুনি জাগি!

কি দরদী !কি মধুর সুরে যাও শিকল ভেঙে

নব প্রেম জাগে আশার স্বপনে হৃদয় মোর রেঙে

গানের সুরে নব তাল লয়ে প্রেম যাও মেগে

দ্বার খুলে যাও প্রবীণের প্রাণে নবীণের অনুরাগী।

 

আরো গান চাই

চারিদিকে ঘিরে করোনার ছোবল- মানুষের দূয়ার ভাই,

সুর দাও ছড়ায়ে পৃথিবীর প্রাণে দ্বারখানি যাও খুলি

কতগীতিকার, কত কবি দিয়েছে সাম্যের তুলি

বিরহের রাত্রি কে দিয়েছে ডাকি সুখটা রে ঠেলি !

গানের র্মূছনায় দাও গো প্রিয় সুখের সাগরে ভাসাই।

 

সহপাঠি বকুল জেগে আছে ঘরে !

কণ্ঠে সুর-বুকে প্রেম – বন্ধুর প্রাণ কি তবে মরে !

না না হৃদয়ের নিরবতা জাগি উঠে বকুলের ঝড়ে

এ তুফান তুলে যাও নিরবদি

মৃত্যু অবদি---

 

তুমি মোর প্রিয় সহপাঠী হৃদয়ের গান-

তোমার কণ্ঠ সুরে নেচে উঠে স্তব্দ প্রাণ।

কি দরদী !কি মধুর সুরে যাও শিকল ভেঙে

নব প্রেম জাগে আশার স্বপনে হৃদয় মোর রেঙে।

---৩১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...