----মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************************
আজ এক কঠিন বাস্তবতা আছে ঘেরি!
চৌদিকে প্রাণগুলো সেজে আছে
বাহারি
কে আসল !কে নকল বুঝে না উচাটন মন
প্রেমের পৃথিবী যেন এক বিরহ-বিধুর প্রাণ ।
নিজ স্বার্থে বদলে ফেলে মৌলিক
উপাদান
ফন্দি আটে কঠিন বিপদে আরো বেগবান
অকারনে রক্তাক্ত করে তোমার
সিংহাসন।
যাকে এতদিন ভালবাসলে একান্তে
নিরালা
অসহায় দিনে সে ভাঙ্গে তোমার
কাফেলা।
অনুকম্পা চাইনি,শুধু চেয়েছি
অধিকারখানি
তবু চুলকানি ! তবু হয়রানি শুধু
হয়রানি।
বারে বারে কেন নিভাও গগণের বিজলী
দীপ!
কখনো কোনদিন চাইনিতো তোমার
প্রদীপ।
আমার ব্যাদনায় তুমি শুল বিঁধালে
কৌশলে
তুমি কতটা স্বার্থ্পর আজ তোমাকে
চিনালে।
তুমি দাও অগ্নি শিখা!আমি দেই
গোলাপ ফুল।
তবু কঠিন বাস্তবতা ঘেরি আছে জীবন কূল।
---০৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।