-----মোঃ আমিনুল এহছান মোল্লা।
*********************************
আমি কিন্তু ভদ্র না
রাজনীতি করি!
বালিশের নীচে পিস্তুল রাখি
সর্বদা ভরি।
এ রাজ্যে আদি অন্ত আমি
মহারাণী
আমি রাজনৈতিক মেয়ে
ক্ষমতার সিঁড়ি বেয়ে বেয়ে
আমি আছি বহাল তবিয়তে
উচ্চ মহলের অফুরান
পছন্দতে!
আরো অকথ্য ভাষায় গালিতে
গালিতে
শিক্ষার মহারাণী ব্যঙ্গ
অঙ্গ ভঙ্গিতে।
কি চাহে এ জাতিরে বুঝাইতে
!
এর চেয়ে লজ্জা আর কিছু
নাইরে ওহে জ্ঞানী গুনি
গভীর হৃদয় মাঝে
রক্ত ক্ষরণের ধ্বনি যে
বাজে
আলোর জগতে একি অন্ধকার
সংগীত শুনি
বাকহীন স্তব্দতায় শিল্পির
কণ্ঠ স্বপ্নের ধ্বনি।
লজ্জা! লজ্জা! বিরহে
ব্যথিত জাতির প্রাণ
শিক্ষার রাজ্যে হতে চাই
মহারাণীর অবসান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।