শনিবার, জুলাই ২৪, ২০২১

ঈদের বিনোদনে

 


ঈদ আনন্দে খেলার মাঠে কুড়িয়েছি সুখ

দুর্বার যুবাদের ছুঁতে পারেনি বিরহের দুঃখ!

সবুজ চত্ত্বর ছেনে ছেনে দুরন্ত ছুটেছি-

সিনিয়র জুনিয়র ফুটবল যুদ্ধে মেথেছি

মাঠ ঘেরি উৎফুল্ল জনতার করতালি

ঈদ উৎসবে এক অনন্য যুদ্ধের খেয়ালী।

গোল গোল চিৎকারে দলে বল

রেফারির বাঁশি অফসাইড ফাউল

শুরু হল খেলা-

নেই অবহেলা

তুমুল যুদ্ধে বিজয় খোঁজে উৎসুক লোকে!

কেউ নাহি কারো ছাড়ে চত্ত্বর বুকে

যেন আর্জেন্টিনা ব্রাজিল প্রতিযোগীতার উৎসবে

ফ্রেন্ডশীপ ম্যাচ ভুলে যায় সবে

জেগে উঠে রাওনাট গ্রাম পাড়া মহল্লা

চৌদিকে হৈ হোল্লা---

জুনিয়র জিতবে সিনিয়র জিতবে শ্লোগানে

ঈদ আনন্দের গানে গানে

গোন শুন্য ইতিটানে

সাম্যের বন্ধনে

ধর্ম্ বর্ণ্ নিবিশেষে রাওনাট স্কুল প্রাঙ্গণে।

খেলা শেষে প্রীতি ভোজ আয়োজনে

ঈদের  বিনোদনে-

হার জিত নাই সেথা কোন ক্ষণে,কোন জনে

প্রতিবছর জেগে উঠে আত্ত্বার নিমন্ত্রণে।

---২৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...