শুক্রবার, জুলাই ২৩, ২০২১

ফুল দু’টো ফুটে আছে

         (Anniversary to  ছাব্বির স্যার  দম্পতি)

**************************************

বাগানে ফুল দু’টো ফুটে আছে, ফুটেই রবে !

পূর্ণিমার পূর্ণি যেন নেমে গেছে  শুভ্র চাঁদরে

সূরভী পাঁপড়ির উজ্জ্বল মহিমাতে

রোমান্টিক চরণগুলো যেন

ক্লান্তহীন পথ হেঁটে চলেছে যুগল সন্ধিতে--

হৃদয় নিংরানো অনুপম প্রেমের উচ্ছাসে

আর কিছু দূর গেলেই স্বর্গ্ নদী!

হৃদয়ে হৃদয়ে স্পর্শ্ করে বলে প্রিয়-প্রিয়া

এ বন্ধনের মধ্যে বন্ধন বোধ কে সরাবে?

 

ঝরে যাওয়ার আগেই ফুলগুলো ফুটে গেছে

ফুলের মধ্যে সৌরভই আছে, সুবাসই আছে।

রেণু-পরাগের স্পর্শে স্পর্শে

নবীণ ফুলে ফুলে ভরে গেছে প্রেমের ফুলদানি।

 

এ এক সুখী দাম্পত্য জীবনের অমর কবিতা!

কবিতার শব্দ সম্ভার!হৃদয়স্পর্শী উৎফুল্ল ভাষা

যুগল কাব্যের ইতিকথা-

প্রেমের তরে প্রেমই ছিল ।

 

বাইরে হু হু ঝড়! এর চেয়ে বেশী

হৃদয়ের গভীরে-----

কবির প্রার্থ্না- চিত্ত উতলা হাসি অটুট থাকুক অবিনশ্বর।

-----২৩-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...