----মোঃ আমিনুল এহছান মোল্লা।
*******************************
এই নিরব স্তব্দ নিশীথ রাতে
শুধু প্রহরী দেখি অলিগলিতে
কেন কোন কাজে বাঁশি বাজে ?
কার দায়িত্ব কি কোন কাজে ?
পীছ ঢালা পথে চেকপোষ্ট মাঝে
ওই প্রহরী সাজে র্নিদয় ডাকাতে
অদৃশ্য দাপটে অবৈধ হাতপেতে।
চেকপোষ্ট যেন জীবন –বেদনা
ঝুঁঝুর ভয়ে অহেতুক যাতনা
এই পথ ঘাটে প্রহরীর
বাড়াবাড়ি
কিছু পেলে ছেড়ে দেয়
তড়িগড়ি।
এই অন্যায় কি বলতে পারি ?
অসহায় নয়নে উথলে বারি ।
চেকপোষ্ট প্রহরীর এমনি নিশা
ক্ষমতার তটে শুধু অর্থের তৃষা।
এই চেকপোষ্টের চেক জরুরী
!
নয়তো সোনার রাজ্য যাবে
পুড়ি।
--২৮-০৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।