-----মোঃ আমিনুল এহছান মোল্লা।
************************************
ঘুষ খোর! ঘুষ খোর!
আঠার কোটি বাঙ্গালী আত্মার
অপমান!
একজন ঘুষ খোর
শৃঙ্খল গলে দিয়েছে মা'র—
সে আজ অভিশাপ জাতির
সে এক আমানবিক অত্যাচারী
স্বৈরাচার
আত্মসম্মানবোধ কি নাই তার মাঝ ?
অপমান- বড় অপমান ভাই
তোমার কি বেতন নাই ?
ঘুষের যদি মহিমা গাও
তবে ভিক্ষা করে খাও
যাদের জন্য এসব করো
চেয়ারের ক্ষমতায়
ওরাই দূরে ঠেলে দিবে
একদিন অবহেলায়
শুদ্ধতা দাও আপনার
আত্মারে প্রভূর ভীরুতায়
সর্বনাশ! কি সর্বনাশ!
মানুষ হয়েও আজ তুমি পরিহাস!
পরিচয় তোমার একজন ঘুষ খোর
ছি-ছি-ছি-ছি- কি অভিশপ্ত অন্তর।
ঘুষের এসব জট ভেঙ্গে ফেলো
অন্তর গহিনে শুদ্ধতার
প্রদীপ জ্বালো।
---০৫-০৭-২০২১ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।