---মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
হৃদয়ের অফুরান শূন্যতা মোর ভরতে হবে
সে ভয় আমার জাগাও সুধারবে।।
জীবন নীরে ঢুকাও কোরআনের ঐশী বাণী
মুক্তি পরানে আনি—
দাও আলো নিখিল-উৎসবে।।
মুত্তাকি মুমিন দলে
তোমার প্রেমের দয়াময় রহমত দেখাও ভুবনতলে।
কোরআনের আলোয় জাগাও আমায়,ভুলাও অন্ধকার,
জাগাও পারওয়ারদীগার
মুক্তি করো প্রভূত্ত্বের গৌরবে।।
---৩১-০৭-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।