-----মোঃ আমিনুল এহছান মোল্লা।
**********************************
ওই ছুটিছে মানুষ সবাই গ্রামের
বাড়ী আজ,
ঈদুল আযহা ডাক দিয়েছে আয়রে করি
সাজ!
পথের মধ্যে অবাধ্য সব বাধা সকল
ঠেলে
যাচ্ছে গ্রামে ভাই বোন খুশীর
প্রদীপ জ্বেলে।
কোরনার ডাক, ভয় কোথা, মা’রে খবর
দাও
ঈদের খুশী ছড়িয়ে দাও সকল তৃষ্ণ প্রাণ
এই আমেজে ছুটিছে শহর গ্রামের উদ্যান।
করোনা ওই গিয়েছে ক্ষেপে মাঠে-
ময়দান!
তবু মানুষ গড়িছে বলয় ভুলে আপন
প্রাণ
শেকড় টানে ছুটিছে শহর গ্রামের
রক্ত বান
দিয়েছে ভুলে ঈদের খুশী মৃত্যুর
আয়োজন।
ঈদের নামাজ পড়িবে সবাই একে অপর পাশে!
হে আল্লাহ রহম করো করোনার সর্বনাশে!
শেকড় টানে ছুটিছে শহর গ্রামের
রক্ত বান
মুসল্লিম উম্মাহ তোমার তুষ্টে
করিছে কোরবান।
ওই ছুটিছে মানুষ সবাই গ্রামের
বাড়ী আজ,
ঈদুল আযহা ডাক দিয়েছে আয়রে করি
সাজ!
---২০-০৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।