শনিবার, জুলাই ২৪, ২০২১

আমাদের পল্লী কবি

 


---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

তাকালেই  প্রাণ ভরে যায় কবির সৃজনে

আমাদের পল্লী কবি লিখেছে মনে প্রাণে

রাওনাট গ্রামখানি সবুজ -শ্যমলে ভরা

আম কাঠাল আনারস ফলের বসুন্ধরা।

 

প্রাণে আঁধার খুঁজে পাই না কখনো বন্ধনে

ঈদ পার্বনে উল্লাসে মাতে নানা আয়োজনে

আমাদের পল্লী কবি বন্ধু মহলের রফিকুল

পথে ঘাটে বাজারে ময়দানে ফুটায় ফুল।

 

ডাক দিলে ছুটে আসে জড়ায়ে রক্ত ঘাম

কবিতার চরণে চরণে লিখে রাওনাট গ্রাম।

গায় সদা সাম্যের গান হৃদয়ের দ্বার খুলে

যায় না কভূ দুঃখী মানুষের দুঃখ ভুলে।

 

কবি দেখে পাখিরা ফিরে পথ চিনে  ঘরে

শিমুল পশাল জুঁই চ্যামিলী ফুটে ভোরে

কৃষাণ –কৃষাণী তাঁতী কুমার জেলে

নানা পেশাজীবি রাওনাট গ্রামের কোলে।

 

কবিতার চরনে দেখেছি আমি পল্লীর ছবি!

প্রকৃতির প্রেমে উদাস আমাদের পল্লী কবি!

হৃদয়ের কোণায় জমা একফোঁটা রক্ত জল

প্রেমের স্পর্শে লিখে সবুজ শ্যামল তরুতল।

---২৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...