------মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
এখনো পথ চেয়ে পড়ন্ত বিকালে
এই বুঝি তুমি এলে বদ্ধ দ্বার
খুলে!
অপলক চেয়ে থাকি সুদূর আকাশে
গোধূলী নেমে আসে
পাখিরা ঘরে ফিরে মনের হরষে
বাগানের ফুলগুলো আঁধারে লুকায়
তবু তোমারে খুঁজি গোধূলী আভায়
পৃথিবী কালো চাঁদরে ঢেকে যায়
জোনাকীরা মেতে উঠে রোমান্টিক
প্রণয়ে
এক আলোর ঝিলমিলে বাসরালয়ে
কত কি চুপিচুপি কথা কয়ে
রাত্রির বাদুরো উড়ে যায় নির্ভয়ে
কত না বিনিদ্র!
প্রেমিক তার প্রেমিকার বাসনায়—
এখনো পথ চেয়ে প্রভাতের সাধনায়
সূর্যমুখীটা ফুটবে সূরভী ডানা
ছড়ায়
তপ্ত এই মরু ধারায়
নব রূপে সাজিয়ে দিবে ফুল শয্যায়
মধু চন্দ্রিমায়
প্রেমের বসূধায়
প্রিয়কে জড়ায়
এখনো পথ চেয়ে অধরার আশায়!
---৮-০৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।