-----মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
পৃথিবীর দুর্বার চেয়ে দুর্বার যে
জন
তারে খুঁজি আমি যুবাদের ভেতর ।
সেখানে দেখি আমি যোদ্ধার সমশের
দূর্গে শুনি বজ্র কণ্ঠের
প্রতিবাদী হুঙ্কার
তুমুল লড়াই সংগ্রামে উত্তাল রাজ
পথে
যাদের চরণ ধ্বনি শুনি-
সেই যুবাদের খুঁজি আমি জাতির র্দুদিনে
তিমির রাত্রির ঘূর্ণি তুফানে
তরীর মাস্তুলে মাস্তুলে উত্তাল
তরঙ্গ বানে
আমি সেই তারুণ্যের ঊষায়
অপলক চেয়ে আছি গঙ্গায়।
আমি তুলে দিবো শোষিত বঞ্চিত
প্রাণের বিরহ!
আমি বলে দিবো বঙ্গের চৌদিকে দুর্ণিনীতি
অহরহ
দেখিয়ে দিবো নিশীথের পথ ঘাট
যুবাদের ধবংস করছে মাদকের
সম্রাট!
আমি জানি,
পৃথিবীর দুর্বার চেয়ে দুর্বার যে
জন
সেতো বাঙ্গালীর যুবশক্তি,যুদ্ধের
বিজয় কেতন।
ওহে আরেকবার গর্জে উঠো বৈষম্যের
বিরুদ্ধে
কারো সাধ্য নেই তোমাদের রুখে - এ
যুদ্ধে ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।