শনিবার, জুলাই ১০, ২০২১

ভড়ে নাকো ভূড়ি

 --------মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

ওগো অফিস সরকারী,

দুর্ণিনীতি ঘুষে আর কতো খাবে, ভরে না কো ভূড়ি!

নিবে কোন  ঘাটে নর্দমা জলে তোমার ভাঙ্গা তরী?

কার অভিসারে রক্ত রঝালে প্রজাদের দেহ প্রাণ

রাজ্যের তরে গোলাম হয়ে করো কেন অপমান ?

 

ওগো অসাধু, নৈতিক চরিত্র ফুরাল কি আজ তব?

চাকরীর আড়ালে কোথায় জড়ালে কৌশলে অভিনব!

কি আচরণ তোমার সহে না গায়ে বিরহ-অশ্রু সম!

ঝরিছে  রক্ত রাঙা পলাশ নিশি- ভোরে  প্রিয়তম।

 

ওগো অফিস সরকারী

রাজ্যের আকাশে ছলছল চোখ তব তুমি মারো তুড়ি!

মরন ছুরি ঢুকিতেছো বুকে সরকারী চেয়ার ঘেরি।

র্দুণিনীতিরর সম যা কিছু আছে সবকিছু আজ ধরি

তুমি উচ্চপদস্থ অফিসার, কেরানী- পিয়ন কিংবা

সংবিধানের ধারক বাহক যাইতেছো বাংলারে পুড়ি।

ছিঃ ছিঃ ঘৃণা লাগে ভাষা নেই তব ও হৃদয় খুলে

প্রার্থনা করি, ফিরে এসো নৈতিক পথে অনৈতিক ভুলে।

বাংলার মুক্তি যে তোমাদের বলয় ঘিরে-

দুঃখী মা  অপলক চেয়ে ফিরে ফিরে—

তুমি কতটা শুভ্রতায়!

 

ওগো অফিস সরকারী,

দুর্ণিনীতি ঘুষে আর কতো খাবে, ভরে না কো ভূড়ি!

নিবে কোন  ঘাটে নর্দমা জলে তোমার ভাঙ্গা তরী?

--১০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...