শুক্রবার, জুলাই ৩০, ২০২১

শুভ মুক্তি

          

---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

প্রতিবাদী এসো এসো, জ্বালো জ্বালো আলো।

অত্যাচরী জুলুমের দূর্গে দূর্গে বিদ্রোহীদীপ জ্বালো

আনো তূর্য্, আনো বীর্য্,  আনো শান্তি, আনো তৃপ্তি,

আনো বিজয় নিশান, আনো বঞ্চিতের ভালো

এসো বিপ্লবী পথ বেয়ে এসো হে সংগ্রামী—

শুভ মুক্তি, শুভ জাগরণ দেওগো দিবাযামী।

রক্ত রাঙা মাতৃকোলে জেগে থাকো অনিমেষে

বিজয় উৎসবে তব পূর্ণি আলো জ্বালো।

৩০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...