-----মোঃ
আমিনুল এহছান মোল্লা।
**********************************
করোনার
হিংস্র ছোবল হতে
বাঁচাও
প্রভূ উদার।
হে প্রভূ
তাকাও-ক্ষুধার চেয়ে
ঢের যন্ত্রণা
নাই আর !
যদি
করোনার ভয়ে ঘরে হই বন্ধী
সেথায়ও
অভাবের সন্ধি
নাই
নাই কেহ দেয় মোরে দয়া
দয়া
নাই অভাব যার ।
ক্ষুধার্ত্ রেখো না হে
প্রভূ আমার
এই বিশ্বতর
যেন খাদ্যের নিশ্চয়তা পাই
লক ডাউনে অতঃপর
অভিযোগ করি না হিংসায়
কারো
এই ক্ষণে জীবনের নিরাপত্তা
চাই আরো
ফরিয়াদ করি প্রভূর তরে
অশেষ
তুমি যেন হও অসহায় দুঃখীর।
---০৫-০৭-২০২১ ইং,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।