----মোঃ আমিনুল এহছান মোল্লা।
*************************************
কতো প্রবাসী রেমিটেন্স পাঠায়
বহুকাল
ভুলে যায় তবু সেই যোদ্ধাদের
মৃত্যু কাল।
লাশ পড়ে থাকে অযত্নে বরফের
সিক্তকল!
দেশে পরিবার পরিজন কেঁদে যায়
নিষ্ফল
একটি বার সন্তানের মুখ দেখায়
অপেক্ষোয়
প্রহর গুনে দিনের পর দিন লাশের প্রতীক্ষায়
হৃদয়ে তপ্ত ভূমি,চোখে অশ্রু
বন্যা।
গোরস্থান হা করে আছে লাশের
ক্ষুধায়-
বিদায় জানাবে প্রিয় জনেরা
জানাজায়
যোদ্ধার লাশ তো আসে না!
কঠিন বরফের চাঁদরে ঢেকে আছে
প্রবাসে
বহুকাল ধরে
পড়ে আছে নিথর দেহ এক নিষ্ঠুর পরিহাসে?
যে যোদ্ধারা রক্ত দিয়ে তোমার মাকে
সাজালো
বিশ্ব বুকে তোমার পতাকা উড়ালো
তোমাকে রেমিট্যান্স পাঠালো
মৃত্যুতে তারা কেন ফুরালো?
মাতৃ বুকে কেন লাশ ফিরে আসে না ?
কর্তৃপক্ষের ত্যাগ চাই- প্রশংসা
চাই না
যোদ্ধাদের লাশ দেশে কবর দিতে
চাই,
অনুকম্পা চাই না ।
লাশ পড়ে থাকে অযত্নে বরফের
সিক্তকল!
দেশে পরিবার পরিজন কেঁদে যায়
নিষ্ফল ।
সন্তানের লাশ তো দেশে আসে না!
হে কর্তৃপক্ষ- এ যোদ্ধা যেন
প্রবাসে পঁচে না।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।