----মোঃ আমিনুল এহছান মোল্লা।
*******************************
আজ ঘুরছে ফাইলটা অফিসের কোণে
ছুটছে দ্রুত পায়ে টাকার কথা শুনে
!
আমার বুকের রক্ত জমাট-
ভাঙ্গেছে না তার হৃদয় কপাট
বাড়ছে এখন ফাইল চলাচল
ঘুরছে না আর
টেবিল টেবিল
স্যার পারিল চটপটা চট !
মরছি আমি ছটফটা ফট।
কে কাটিল আমার পকেট ?
রাজ্যের চাকর দুষ্ট গবেট !
ঘুষের টাকা ক্ষণে ক্ষণে
না দিলে ভাই আনমনে।
কর্ম্কতা কর্মচারী
স্যারটা নাকি সরকারী।
ঘুষ ছাড়া ভাই হয় না কেন ?
দুর্ণিনীতির শেকড় যেন
উঁচু- নীচু সবখান
টানছে তারা প্রজার কান ।
আসবে নাকো সত্য নাবিক ?
পথ চেয়ে ভাই বঙ্গ পথিক—
আজ ঘুরছে ফাইলটা অফিসের
কোণে
ছুটছে দ্রুত পায়ে টাকার
কথা শুনে !
--২৮-০৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।