----মোঃ আমিনুল এহছান মোল্লা।
******************************
খোল দ্বার খোল
খোল প্রেম-বন্দী, খোল রে যত
হৃদয়েরা বঞ্চিত আশাহত!
ছলনার পীড়িত তুলে গো ধ্বনি
যৌবন তরঙ্গে লালসার বজ্র হানি
জুটি বেঁধেছে অভিনব নগ্ন ধরণী
ওই খানে স্বাগত ব্যাভিচার
অনাচার!
যৌবন সর্বনাশে ওরা ছুটিছে চৌদ্বার
প্রিয় প্রিয়া তারা!
আধুনিক শৃঙ্খলায় ডিজিটাল
অস্রপ্রচার!
ইন্টারনেটে মেতে উঠে মূল সর্বনাশে
রাত্রির গভীরে এবার-
যুবক যুবতী এরা কারা?
নগ্ন দিশেহারা !
প্রেম নাহি গো আজি হৃদয় খানি
ছলনার পীড়িত তুলে গো ধ্বনি ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।