----মোঃ আমিনুল এহছান মোল্লা।
********************************
চোখের দেখা নহে গো শেষ দেখা বন্ধু!
এ যেন হৃদয় থেকে হৃদয়ের আলাপন
শরীরের রক্ত বিন্দু !
এ যেন এক হৃদয় বাগানের ফুটন্ত গোলাপ!
শুধু হৃদয়ে হৃদয়ে যার অমৃত পরশন
সেই কবে থেকে প্রতিটি রক্ত কণিকায়
তুমি গড়েছো আনিন্দ্য আবাসন-
আচমকা বিজলীর মতো ক্ষণিকের পরিচয়
তবু জেগে উঠো প্রতিটি প্রভাতে নব র্সূযদয়।
এমনই আলো দিলে এ অবুঝ হৃদয়ে
রাত্রির গোঢ় অন্ধকারে অদম্য ছুটেছি
মঞ্জুর হবে কিনা জানি না,তবু পরিচয়ে
বলেছিলে দিগন্ত দিতে হবে পারি র্নিভয়ে!
আমি তো ছুটেছি সেই মন্ত্রের তরী বেয়ে
এক অধরার অভিমুখে!
তুমি কি শুনছো হে প্রিয়ে ?
তোমারে তো রেখেছি আমি হৃদয়ের কলোতানে!
নব উদ্দামে জেগে উঠো হে- ভালাসার
গগণে।
--০৭-০৭-২০২১
ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।