----মোঃ আমিনুল এহছান
মোল্লা।
******************************
পিতার মৃত্যু দিবসে পুত্র
তুলেছে দু’হাত
নত শিরে ফরিয়াদ তার ওহে
কুদরাত !
ক্ষমা করো,ক্ষমা করো তারে
অনন্তের কাল
প্রার্থনা ওগো মুক্তির
রাহে আরশের করোতল।
পুত্রের দরখাস্তে তুমি
দাও ওগো অমৃত সুর
তুমি রহমান ,তুমি রাহিম,
তুমি মুক্তি সমধুর।
অন্তরে বিরহ গাঁথা-
দুঃখের ক্রন্দনে
পুত্র তুলেছে দু’হাত করুনার
আসনে
তুমি দয়া করো হে
প্রভূত্বের গুন গানে
পিতা-পুত্রেরে এই বন্ধনে
হৃদয়ের ক্রন্দনে
পুত্র তুলেছে দু”হাত
ক্ষমার আবেদনে।
তুমি কুবল করো হে এক এতিমের
ফরিয়াদ!
পুত্র তুলেছে দু’হাত
পিতার মুক্তির রাহে
ওই কঠিন কিয়ামত----
রাব্বির হামহুমা কামা
রাব্বাইয়ানী সগীরা—
হে অনন্ত দিবসের মালিক-তোমার
রহমত ছাড়া
এই পাপী গোলামেরা
দিশেহারা, পথহারা।
ক্ষমা করো হে -ক্ষমা করো
হে আদি-অন্ত প্রাণ
পিতার মৃত্যু দিবসে পুত্র
করছে ক্ষমার নিবেদন।
--২৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।