শনিবার, জুলাই ২৪, ২০২১

তোমার জন্মে

 


------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***************************************

এক ভূতুরে অন্ধকার ঘিরে আছে বঙ্গের চৌদিক!

শুন্যতার দিকে চোখ,শুন্যতা বুকের ভেতরেও

চোখ খুললেই  এক অসীম দিগন্ত ভেসে উঠে

বিলুপ্ত মানবতার স্পর্শ্, বিলুপ্ত বঙ্গের স্বাধীকার

হিংস্র হায়ানার দল সবুজ শ্যামলের অন্তরালে।

কীট পতঙ্গের আনাগোনা-

রাত্রির আঁধারে পূর্ণিমার পূর্ণি জাগে না আর !

ঠিক তখনই তুমি  তাজ হয়ে উঠেছিলে বঙ্গ গগণে-

২৩ জুলাই, ১৯২৫

এ পরাজিত পৃথিবী দেখতে পেল এক নব সূর্য্দয়

ধীরে ধীরে অন্ধকার প্রকোষ্ঠ পেরিয়ে

তুমি জেগেছিলে ”বঙ্গ তাজ” হয়ে বাঙ্গালীর স্বপ্নে।

স্বাধীনতার প্রশ্নে

দৃশ্যমান যখন হায়নাদের জটাজুটে অবরুদ্ধ কাল

প্রখর উত্তাপে তুমি ধ্বংস করেছিলে শত্রুর দূর্গ্

ধুঁধু বালুচরে তুলেছিলে লাল-সবুজ পতাকা।

 

বাঙ্গালী খুঁজে পেল মুক্তির নিশানা! স্বাধীন ঠিকানা।

দীপ্ত ত্যাজের উত্তাপে পরাজিত হল অন্ধকার!

বঙ্গে উদ্ভাসিত হলো মুক্তির বিজয় কেতন

নব পরিচয়ে নব অধিকারে

স্বাধীন বাংলাদেশ।

 

তোমার জন্মে এ পৃথিবী হেসেছিল

তোমার বিদায়ে এ প্রাণ কেঁদেছিল।

এ তাজ কখনো অস্তমিত হবে না

তুমি অবিনশ্বর বঙ্গ তাজ-ওরা বুঝে না।

-------২৪-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

রাওনাট ফুটবল টিম

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা তারিখঃ ০৪ - ০৯ - ২০২৫ ইং স্থানঃ রাওনাট , কাপাসিয়া , গাজীপুর ---------------------------------------...