Friday, July 23, 2021

আগামীর যোদ্ধা

             ---মোঃ আমিনুল এহছান মোল্লা।

-       --উৎসর্গ্ঃ প্রতিটি সন্তানের প্রতি

*************************************

ওহে দিতে হবে পারি সাত-সমুদ্র তের-নদী

নির্ভয়ে বাইতে হবে তরী তুফান আসে যদি!

পরাজয়ের শঙ্কা না নিয়ে উড়াতে হবে পাল

টানতে হবে দাঁড় দিতে হবে আলো মাস্তুল।

দূর্গ্ম পথ যেতে যেতে কেটে যাবে সংশয়

সেদিন দূরে নয় দেখবে যেদিন নব সূর্য্দয় !

আর পৃথিবী তোমায় খুঁজে নিবে হৃদয় পার

তুমি যে আগামীর যোদ্ধা

বিজয়ের আলো সব আঁধার !

বাতিলেরা যেখানে সত্যে মিথ্যে বিভাদ করি

তাগুদের মোহ নিয়ে পৃথিবী যেখানে অহঙ্কারী

তুমি সেখানে এক মানবতার অলঙ্কারে

হকটাকে শুধু আগলে রাখবে অন্তরে- বিস্তরে

 

তুমি একজন লুপ্তগর্ব পিতার স্বপ্নের তনয়

কোন আঁধার পথে যাবে না-কোনমতে নয়

তোমাকে যেতে হবে সেখানেই যেখানে আলো

নোঙ্গার করতে হবে যুদ্ধের তরী- দুর্বার চলো

পিতার আর্শীবাদ আছে- ভয় কিসে তবে?

তাও হতে হবে সত্যের পূজারী ক্ষণিক ভবে।

 

তোমায় ভাবি আজ আগামীর যোদ্ধা বিজয়ের কানন;

এই পৃথিবী খুঁজে নিবে তোমায় আপন কর্মের সাধন!!

 ---২৩-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

Thursday, July 22, 2021

রাসেলের প্রাণ কাঁদে

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

গাজীপুরের ছেলে ভাই দাম্মাম শহরে

এক রেমিট্যান্স যোদ্ধা সে প্রবাসী বহরে।

রক্ত ঝরা সংগ্রাম শুরু হল রাসেলের

মাতৃকার কেউ  রইল না সঙ্গীদের

নিঃসঙ্গ প্রবাস জীবনে জড়ো হল সকলে

তফাৎ রইল নাকো নিদ্রা-অনিদ্রা ধকলে

শুধু শুনি যোদ্ধা যোদ্ধা প্রশংসার শব্দ

যেন দেশপ্রেমিক যোদ্ধা-পৃথিবী স্তব্দ!

রাসেলের প্রাণ কাঁদে,চোখ ছল ছল

যোদ্ধার মৃত দেহ বরফের সিক্ত কল!

ক্ষিপ্ত রাসেল অন্তরে বিদ্রোহ জাগালো

প্রবাসী ফোরাম তলে বেয়নেট ছুঁচোলো,

সাধারণ সম্পাদক সে এখন তৈরী

ভাঙ্গবে প্রাচীর যত প্রবাসীদের বৈরী।

সুদূর প্রবাসে সে নহে গো একেবারে বাচ্চা!

তার হাতেই উঠবে বিজয়ের পতাকাটা আচ্ছা;

সে এক রেমিট্যান্স যোদ্ধা!

গাজীপুরের ছেলে ভাই দাম্মাম শহরে

বিদ্রোহের মশাল জ্বেলে নেতৃত্বের শিখরে।

প্রবাস বিজয়ী সব যোদ্ধারা তার সঙ্গে

মাতৃকার টানে রেমিট্যান্স পাঠায় বঙ্গে।

ফোরামের মাধ্যমে রাসেল চালায় অভিযান

”রেমিট্যান্স যোদ্ধা”তাই রাখে দেশ, বাঁচে মান।

-২২-০৭-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

লাশ তো আসে না

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

কতো প্রবাসী রেমিটেন্স পাঠায় বহুকাল

ভুলে যায় তবু সেই যোদ্ধাদের মৃত্যু কাল।

লাশ পড়ে থাকে অযত্নে বরফের সিক্তকল!

দেশে পরিবার পরিজন কেঁদে যায় নিষ্ফল

একটি বার সন্তানের মুখ দেখায় অপেক্ষোয়

প্রহর গুনে দিনের পর দিন লাশের প্রতীক্ষায়

লাশতো আসে না! বুক ফাটা কান্না

হৃদয়ে তপ্ত ভূমি,চোখে অশ্রু বন্যা।

গোরস্থান হা করে আছে লাশের ক্ষুধায়-

বিদায় জানাবে প্রিয় জনেরা জানাজায়

যোদ্ধার লাশ তো আসে না!

কঠিন বরফের চাঁদরে ঢেকে আছে প্রবাসে

বহুকাল ধরে

পড়ে আছে নিথর দেহ এক নিষ্ঠুর পরিহাসে?

যে যোদ্ধারা রক্ত দিয়ে তোমার মাকে সাজালো

বিশ্ব বুকে তোমার পতাকা উড়ালো

তোমাকে রেমিট্যান্স পাঠালো

মৃত্যুতে তারা কেন ফুরালো?

মাতৃ বুকে কেন লাশ ফিরে আসে না ?

কর্তৃপক্ষের ত্যাগ চাই- প্রশংসা চাই না

যোদ্ধাদের লাশ দেশে কবর দিতে চাই,

অনুকম্পা চাই না ।

লাশ পড়ে থাকে অযত্নে বরফের সিক্তকল!

দেশে পরিবার পরিজন কেঁদে যায় নিষ্ফল ।

সন্তানের লাশ তো দেশে আসে না!

হে কর্তৃপক্ষ- এ যোদ্ধা যেন প্রবাসে পঁচে না।

----২২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পিতার এ তপ্ত বুক

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

*************************************

শুনেছি শিক্ষিত তুমি,মস্ত বড় অফিসার!

ধনী সন্তান তুমি দরিদ্র পিতার

জম্মাবধি যা পেয়েছো সুখদুঃখভার

এখন আর নেই সেই দরিদ্রতা তোমার

পিতার রক্ত দানে তুমি দেশ-বিদেশে

মস্ত বড় অফিসার হয়েছো অবশেষে

আজ বাড়ী গাড়ী কত টাকার মালিক তুমি!

আমোদ প্রমোদে নষ্ট উল্লাসে ঘুরছো ভূমি

অসীম ঐশ্বর্যরাশি তোমার বলয় ঘিরে

কতো স্যালুট! কত ক্ষমতা আহা রে!

শুধু নিস্বঃ জম্মদাতা পিতা কূড়ে ঘরে

দরিদ্রতার নির্মম কষাঘাতে অশ্রু ঝরে

দু’মুঠো ভাত নেই!অন্নের চাহিদা যোগাতে

আজ পিতা ভিক্ষার ঝুলি হাতে

মানুষের দুয়ারে ঘুরতে ঘুরতে

বৃদ্ধাশ্রমের নিঃসঙ্গ ভেলকোনিতে

বিনিদ্র রাত্রিতে

তোমাকে খুঁজছে হে মস্ত বড় অফিসার!

শুনেছি শিক্ষিত তুমি,অর্থ্ বৈভবে সম্ভার

অপলক চেয়ে আছে -অফিসার কই? অফিসার কই?

কাঁদে তোমার পিতা ম্লান শুষ্ক মুখ!

তোমার সুখ খুঁজতে গিয়ে পিতার দুয়ারে

অসম্পূর্ণ্ সুখ—

হে সন্তান- একবার চেয়ে দেখ পিতার এ তপ্ত বুক!!

---২২-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Wednesday, July 21, 2021

কোরবাণীর পশু

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

এলো ওই খুশীর ঈদ! দেহ মন চিৎপাত,

ধনী- গরীব হু হু করে ছুটে যায় দিনরাত

হৈ চৈ হুড়োতাড়া কোরবানীর বাজারঘাট

গরু ছাগল ভেড়া মহিষ কিনে লয় চটপট

 

চিকন মোটা যাই হউক পছন্দে তাই লয়

কেউ দলে কেউ একা কোরবাণীর মাঠে রয়

এলো ওই খুশীর ঈদ!‘ এই ধরা মাঝেতে

কই তোরা আয় রে বটি, ছুরি ধারাতে ।

 

কোরবাণী অমুকদিন গোসল দে গরুকে

হেন কালে চেয়ে দেখি অশ্রু ঝরে সম্মুখে

খাওয়া দাওয়া বন্ধ  করে চুপ ঠাঁই দাঁড়িয়ে

দশ তারিখ এসে যায় গরু ছুটে লাফিয়ে

 

তারাতারি চার পায়ে দড়ি বাঁধে চাঁপিয়ে-

আল্লাহু আক্বার ধ্বনি তুলে ছুরে দেয় চালিয়ে

নিথর হলে গরুখানা চমড়া নেয় ছাড়িয়ে

দল বল মিলে মিশে গোস্ত রাখে সাজিয়ে

 

একটু পর চেয়ে দেখি নিত্তি চলে ওধারে

এক ভাগ সামাজিক দুই ভাগ এধারে

আরো আছে আত্মীয়-সে আবার সেথারে!

ত্যাগের কোরবাণী শুদ্ধ করে আত্তারে ।

 

কোরবাণীর পশু মাথা নেড়ে কয় সে

নিজ পশুত্ত্ব কোরবাণী করো মনের হরষে।

--২১-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্

 

খুশীর ঈদ- ”কোরবান”

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

***********************************

ত্যাগের মহিমা বিস্তারিছে ঘেরি চারিধার

কার ইচ্ছে তরে জাগিছে ইব্রাহীমের তরবার?

নত শির প্রভূ তুষ্টে ঈসমাইলের গর্দান

আল্লাহ’র অভিমুখে পিতা পুত্রের ঐক্যতান।

 

এক অতুল্য প্রেমের মহিমায় দাঁড়ায়ে একাকী

পুত্রের গর্দানে ছুরি চলালো বদ্ধ আঁখি

স্তব্দ পৃথিবী আপনার পুত্ররে কোরবান করি

তবু অবিচল আল্লাহ’র তুষ্টে পিতার তরবারি।

 

অবাক পৃথিবী বিষ্ময়ে দেখল ত্যাগের রবি!

বিজয়ী হল পিতা-পুত্র!অঙ্কিত হল নব ছবি

মুসলিম উম্মাহ খোঁজে পেল পশু কোরবান

যে ঈদ আত্ম ত্যাগের মহিমায় অতুল্য মহিয়ান ।

 

মুসল্লিম উম্মাহ গাহিছে সাম্যের সুরে তীব্র উচ্চতান

আঁধার পেরিয়ে আলো যেন জাগিছে প্রাণের উদ্যান।

পূর্ণিমা হাসিছে রাত্রির আঁধারি

শুভ্র ঝর্ণা ছুটিছে মাঝখানে তারি

 

কে ধনী! কে গরীব! কে আত্মীয়- অনাত্মীয়

কোন ভেদ নেই এই চিত্ত ত্যাগের মহিমায়

সম উচ্ছাসে জাগি উঠিছে পৃথিবী আনন্দময়-

সুখ ব্যদনা ভাগ করে নিয়ৈছে প্রিয়-অপ্রিয়।

     

,এক অতুল্য ত্যাগের মহিমায় খুশীর ঈদ কোরবান!

--২১-0৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, July 20, 2021

তোমার আগমনে

 -------মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************************

ঈদের এই খুশীর দিনে

মুসল্লিম উম্মাহর হৃদয় প্রান্তে-নয়ন বাতায়নে

ঈদুল আযহা তুমি রয়েছো চেয়ে প্রভাত-আলোতে

কোরবানীর দৃষ্টি যেন নানা দিন নানা রাত্রি হতে

অন্তরে অন্তরে লয়ে

ত্যাগের অপার সংগীত গেয়ে

তুমি ছুটেছো বাজারে বাজারে

পশু ক্রয়ে দূর- বহুদূরে---

 

কি যে এক খুশীর  শিহরণ জাগে দিকে দিকে!

ত্যাগের মহিমা ছড়িয়ে দিয়ে  পৃথিবীর বুকে—

তুমি ছুটেছো ঝিলিমিলি প্রাণের ঝলক-ঝিকিমিকে

এক সাম্যের বন্ধনে ধরণীর আঁচলে

ঈদুল আযহার আদলে

ত্যাগের নিশানা তুলে

মানবের কূলে কূলে

 

পৃথিবীর মুখে হাসি ফুটাও নব রূপে নব ফুলে

বদ্ধ হৃদয় খুলে যাও ধনী গরীবের ভেদ ভুলে!

ঈদের এই খুশীর দিনে

মুসল্লিম উম্মাহর হৃদয় প্রান্তে-নয়ন বাতায়নে

নব জন্মে অকৃত্রিম প্রেম ভালবাসা জনে জনে।

তুমি ফিরে এসে হে খুশীর ঈদ বারে বারে ভুবনে!

তোমার আগমনে

বিরহের রাজ্যে ফুটেছে ফুল সৌরভ ঘ্রাণে ঘ্রাণে।

---২০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

জগতে আজ ঈদুল আযহা

              ---মোঃ আমিনুল এহছান মোল্লা।

**************************************

ঘরে ঘরে কাঁদিছে প্রাণ খুশীরে খোঁজ করি

জগতে আজ ঈদুল আযহা সন্ধ্যা-সকাল ভরি

রচে না কবিতা গাঁয়ের কবি আনন্দের কথা কয়ে

করোনা সে দুয়ারে খাড়া-মৃত্যুর সংবাদ লয়ে।

 

শোক বার্তা মাইকে এলাম অঝোর অশ্রু ঝরে

শুভ্র কফিন চলিছে একা দিবা নিশি ভোরে!

 

এই পৃথিবী দুঃখ দিয়ে চায় যে ফুলের মালা!

জীবন জীবকা ধরিছে টেনে অগ্নি শিখার তালা

কাটিছে করোনা রক্ত শিরা প্রাণের মধ্যমণি

তবুও মানুষ চাঁদ দেখিছে খুশীর বাজনা শুনি!

 

আজকে খুশীর ঈদুল আযহা ত্যাগ মহিমার সুরে

মুসল্লিাম উম্মাহ ছুটিছে ওই কোরবাণীরই তরে—

 

সেই করোনা ভুলে নাই ওগো- মৃত্যু সকল বুকে,

তবুও মানুষ আনন্দ খোঁজে ঈদুল আযহায় ঢুকে।

 

মানুষ মরিছে হু হু করি, আতংকেরা  পাখ ছাড়ি!

লাশের মিছিলে গিয়েছে ভড়ি

ঈদের আনন্দ বাড়ী!

পৃথিবীর আত্ত্বাগুলো এডালে ওডালে ফুঁফিয়ে কাঁদে!

ঈদুল আযহার আনন্দ নাইরে করোনার নির্মম বাঁধে।

জীবিকার মাথায় জট বাঁধা কেশ!

পৃথিবীর আনন্দে বিরহেরা প্রবেশ।

 

ঘরে ঘরে কাঁদিছে প্রাণ খুশীরে খোঁজ করি

জগতে আজ ঈদুল আযহা সন্ধ্যা-সকাল ভরি ।

----২০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

ছুটিছে শহর

 -----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

 

ওই ছুটিছে মানুষ সবাই গ্রামের বাড়ী আজ,

ঈদুল আযহা ডাক দিয়েছে আয়রে করি সাজ!

পথের মধ্যে অবাধ্য সব বাধা সকল ঠেলে

যাচ্ছে গ্রামে ভাই বোন খুশীর প্রদীপ জ্বেলে।

 

কোরনার ডাক, ভয় কোথা, মা’রে খবর দাও

শহর হতে আসছে ছেলে মায়ের আঁচল গাও

ঈদের খুশী ছড়িয়ে দাও  সকল তৃষ্ণ প্রাণ

এই আমেজে ছুটিছে শহর গ্রামের উদ্যান।

 

করোনা ওই গিয়েছে ক্ষেপে মাঠে- ময়দান!

তবু মানুষ গড়িছে বলয় ভুলে আপন প্রাণ

শেকড় টানে ছুটিছে শহর গ্রামের রক্ত বান

দিয়েছে ভুলে ঈদের খুশী মৃত্যুর আয়োজন।

 

ঈদের নামাজ  পড়িবে সবাই একে অপর পাশে!

হে আল্লাহ রহম করো করোনার সর্বনাশে!

শেকড় টানে ছুটিছে শহর গ্রামের রক্ত বান

মুসল্লিম উম্মাহ তোমার তুষ্টে করিছে কোরবান।

 

ওই ছুটিছে মানুষ সবাই গ্রামের বাড়ী আজ,

ঈদুল আযহা ডাক দিয়েছে আয়রে করি সাজ!

---২০-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।