Monday, July 26, 2021

আমাদের ”বঙ্গ তাজ”

 

আমাদের ”বঙ্গ তাজ”

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

**********************************

মেধা দীপ্ত জ্ঞান মন সব উজার করি

মাতৃকার প্রেমে মানবতার পতাকা ধরি।

 

তুমি ক্লান্তিহীন ছুটেছো মাঝিহীন তরী

মাস্তুলে দিয়েছো আলো রাত্রির আঁধারি

মহানায়কে অর্ব্তমানে হয়েছো দিশারী

পিছু হঠনি কভূ হে জাতির অতন্ত্র প্রহরী

 

মাতৃকার মুক্তি রাহে সর্ব্ জগতের পানে

অকোতভয়ে ছুটেছো মুক্তির জয় গানে

এ বিজয় কোথায় কে জানে?

তবু হওনি নতশির তুমুল যুদ্ধের উদ্যানে।

 

বাঙ্গালীর পতাকা ধরি ছুটেছো অগ্রপানে

আপনার রক্ত ঝরি মুক্তি যুদ্ধের ময়দানে

তুমি ছাড়া কে জানে স্বাধীতার মহাতরী ?

তাইতো সংগঠিত করেছো দশদিক ভরি।

 

দিয়েছো লাল-সবুজ পতাকা অসংখ্য প্রাণে!

মুক্তির উল্লাসে জয় বাংলা শ্লোগানে শ্লোগানে

আমাদের ”বঙ্গ তাজ” চির উদিত গগণে!

যার অস্ত নেই কোন ক্ষনে, কোন লগ্নে।

 

বিদীর্ণ্ হয়ে যাবে অসীম আকাশ!

মেঘ উড়ে যাবে দূর হতে বহুদূরে—

রক্তে রঞ্জিত ”বঙ্গ তাজ” উদিত হবে প্রতিটি প্রহরে।

আমার সোনার বাংলার অমৃত সুরে সুরে—

 

তুমি জেগে আছো এখনো প্রাণের ফুলদানিতে

শুধু জগৎ-ভরা যত দুঃখশোক অনন্ত সমাধিতে।

--২৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

পুত্র তুলেছে দু’হাত

     

----মোঃ আমিনুল এহছান মোল্লা।

******************************

পিতার মৃত্যু দিবসে পুত্র তুলেছে দু’হাত

নত শিরে ফরিয়াদ তার ওহে কুদরাত !

 

ক্ষমা করো,ক্ষমা করো তারে  অনন্তের কাল

প্রার্থনা ওগো মুক্তির রাহে আরশের করোতল।

পুত্রের দরখাস্তে তুমি দাও ওগো অমৃত সুর

তুমি রহমান ,তুমি রাহিম, তুমি মুক্তি সমধুর।

 

অন্তরে বিরহ গাঁথা- দুঃখের ক্রন্দনে

পুত্র তুলেছে দু’হাত করুনার আসনে

তুমি দয়া করো হে প্রভূত্বের গুন গানে

পিতা-পুত্রেরে এই বন্ধনে

হৃদয়ের ক্রন্দনে

পুত্র তুলেছে দু”হাত ক্ষমার আবেদনে।

 

তুমি কুবল করো হে এক এতিমের ফরিয়াদ!

পুত্র তুলেছে দু’হাত পিতার মুক্তির রাহে

ওই কঠিন কিয়ামত----

রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানী সগীরা—

হে অনন্ত দিবসের মালিক-তোমার রহমত ছাড়া

এই পাপী গোলামেরা দিশেহারা, পথহারা।

 

ক্ষমা করো হে -ক্ষমা করো হে আদি-অন্ত প্রাণ

পিতার মৃত্যু দিবসে পুত্র করছে ক্ষমার নিবেদন।

--২৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

লজ্জা তুই , ঘৃণ্য তুই

 ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

কোন সে পথে ছুটেছিস তুই

ঠিক-ঠিকানা নাই

 

কিসের আশায় কিসের নেশায় হচ্ছিস তবে শেষ

দেখরে চেয়ে তোর প্রাণেতে আছে তাহার দেশ।

ওরে জাগা তাহার দিশা

দেখবি তবে মুক্তি কেবল অন্তরে তোর মিশা।

 

উড়ছিস তুই ভ্রান্ত পথে ফাঁকা শূন্যে শূন্যে

মুক্তি পথের নাইরে দেখা আপন কর্মের পুণ্যে

জম্মেছিস তুই মাটির তরে ধূলোমাটির মানুষ

তবে কেন হারিয়ে তুই মনুষ্যত্ত্বের হুশ?

 

সত্য আজি তোর প্রাণেতে নাইরে কথা কহে

আঁধার কালো চাঁদর দেখি তোর নষ্ট দেহে

তোর প্রেমে, তোর স্নেহে

জাতির জ্বালা বুকে

লজ্জা তুই, ঘৃণ্য তুই জাতির সুখে-দুঃখে।

 

চোরের হোতা দুর্ণিনীতিবাজ থাকিস রঙে ঢঙ্গে

দেখরে চেয়ে অন্তরে তোরম মুক্তি নাইরে সঙ্গে।      

চোর চোর মহা চোর  পরিচয় তোর আজি

জাতির কন্ঠে বাজি!

 

সত্য প্রাণে মুক্তি ভাইরে মানুষ খুঁজে পায়

স্বর্গ্ সুখের আনন্দ সে অল্পে তুষ্ট চায়।

মুক্তিরে ভাই জেগে আছে সত্য মায়ের কোলে।

বিজয় তার ইহ-পরে আনন্দ- কল্লোলে।                

 ২৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।      

জীবনের জন্যে জীবন হাকাকার

                        ----মোঃ আমিনুল এহছান মোল্লা।

********************************************

করোনা পৃথিবীর জীবন জীবিকা চেপে ধরে আছে

স্পন্দিত প্রাণ তুলে নিয়ে যায়

মৃত্যুর দূয়ারে—

 

করোনা এ পৃথিবীর বন্ধন মালা ছিঁড়েছে অনেক

হঠাৎ বিরহের যন্ত্রণা নিমন্ত্রণ করে

জীবিকার পথ রুদ্ধ করে দুর্ভিক্ষের মতো

জীবনের জন্যে জীবন হাকাকার

রক্ত চোষা মানুষেরা রক্ত চোষে বুক চেঁপে

এতো নির্দ্য় আক্রমণ!

এ পৃথিবী আগে দেখেনি কখনো—

 

করোনাকে পৃথিবী ভুলতে পারতো যদি

হয়তো স্বস্থিরে নিঃশ্বাস নিতো আতঙ্কিত মানুষগুলো

ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায়

অন্ধকার কবরে—

 

ভয়ঙ্কর করোনা শিয়রের পাশে জেগে আছে!

পৃথিবীর জীবন-জীবিকা কেড়ে নেওয়া

তার প্রিয় খুনসুটি।

সে দেখায় তার ভয়ঙ্কর রূপ!

তার স্পর্শে বুক জ্বলে যায়, প্রদীপ নিভে যায়।

 

করোনা আজ রেগে আছে অনেক!

হে প্রভূ তুমি তাকে শান্ত করো!

তোমার বান্দারে ক্ষমা করো, মুক্তি দাও

পৃথিবী কাঁদছে--পৃথিবী কাঁদছে--

---২৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চোখের আড়ালেও দৃশ্যমান

 

--মোঃ আমিনুল এহছান মোল্লা।

****************************************

তোমার পাশেই একটি বাংলাদেশ শুয়ে আছে

ওকে আমি কেমন করে যেতে বলি

দু’জন দুজনার প্রেমে কতো বিনিদ্র রজনী

একই শিয়রে রচিছো কতো বিজয়ের কবিতা

মুক্তির কাব্য- সুখ-ব্যাদনার উপন্যাস।

ও যে তোমাকে ভুলতে পারে না,

সবর্দা চিৎকার করে ওঠে তোমার শুন্যতায়

শিউরে ওঠে সারা শরীর!

তোমার পাশেই একটি বাংলাদেশ শুয়ে আছে

 

আকাশের দিকে তাকালে তোমার ছবিটা

ভেসে উঠে লাল সবুজের আলপনায়,রঙধনুর

শিখাটুকু ছড়িয়ে যায় বাংলার অনাচে কানাচে

নব সাজে জেগে উঠ তুমি পদ্মা মেঘনা যুমনায়

জুঁই চ্যামিলী শিউলী ফুলে কিংবা শিমুল পলাশে

প্রকৃতির সবুজ শ্যামল তরুতলায়

তোমার পাশেই একটি বাংলাদেশ শুয়ে আছে

 

তুমুল বিদ্রোহে!

বঞ্চিত পৃথিবীর অগ্রপানে গর্জে উঠো তুমি এখনো

চোখের আড়ালেও তুমি দৃশ্যমান!

হে বঙ্গ তাজ- তাজঊদ্দিন আহম্মেদ

এদিক ওদিক তাকাই তবু মন তো মানে না

তোমার পাশেই একটি বাংলাদেশ শুয়ে আছে ।

তবু বাংলার বুক পুড়ে যায়, বুক পুড়ে যায়

তোমার শুন্যতায়,তোমার শুন্যতায়

ওরা তা বোঝে না

যদিও চোখের আড়ালে তুমি দৃশ্যমান!

--২৬-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Sunday, July 25, 2021

শুধু ভুল বুঝে


---মোঃআমিনুল এহছান মোল্লা।

*********************************

শুধু ভুল বুঝে এতো দূরে-বহুদূরে!

তুমিই ছিলে বিশ্বাসের অতল গভীরে

বন্ধনের গোলাপ ছিলে তুমি ফুটফুটে

তোমায় ঘিরে স্বপ্ন বুঁনেছিলাম চটপটে

 

আর তুমি কিনা ভুল বুঝে-শুধু ভুল বুঝে

স্বপ্নের বন্ধন দ্বার বদ্ধ করে দিলে অবুঝে

কি অপরাধ ছিল আমার?

জানা আছে কি তোমার?

 

আমি জানি আমার কষ্ট কতো!

তার চেয়ে বেশী তোমার !

তুমি ছিলে অতন্ত্র প্রহরী অবিরত

এক সত্যের অবিচলে আমি ছিলাম সতত

বিজয়ের সন্ধানে ছুটেছিলাম যোদ্ধার মতো।

 

বন্ধনে ছিল বিন্দু বিন্দু জমে রাখা কিছু রক্ত !

তাই হয়তো সভাপতি হিসাবে হয়েছি শক্ত ।

তুমি বুঝলে না আমার এ হৃদয়-

দূর থেকে শুধু চাই হে বন্ধু

পুষ্পের মতো ফুটে উঠো সুগন্ধময়।

 

সেইদিন খুব অচেনা লাগছিল তোমাকে!

মুহুর্মুহু বিস্ফোরণে চৌচির হয়েছি ভূ-লোকে।

শুধু ভুল বুঝে এতো দূরে-বহুদূরে!

তুমিই ছিলে বিশ্বাসের অতল গভীরে।

--২৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আমার কষ্ট কতোখানি

 


------মোঃ আমিনুল এহছান মোল্লা।

*********************************

তুমি বুঝতে যদি আমার হৃদয়খানি

ক্ষতবিক্ষত কতোখানি,

তুমুল ঝড় উঠত হৃদয়ের রাঙা জল

বুকে নিতে টানি আপন কষ্ট মানি।

 

পৃথিবীর অর্থ্ বৈভবেরা জানতো যদি

প্রেমের কাছে তুচ্ছ তার মান গড়িমা

তবে দিতো না এতো কষ্ট-এতো যন্ত্রণা

হৃদয়ের যন্ত্রণা হৃদয় বুঝে

এর কষ্ট কতোখানি-কতোদূর-

 

তাহলে কেন হৃদয় উঠে না বেজে?

আরো বহু বেশী আনন্দদায়ক সুরে।

 

তোমার পূর্ণিমা জাগতো যদি নিলোর্ভ্ অভিলাসে

কষ্টের অশ্রুদাগ পড়তো না চোখের কোণে

প্রাচুর্য্যের লাসলা থেকে নেমে এসে

হৃদয়টাকে খোঁজতো যদি প্রেমের তরঙ্গে

স্বর্গের তরী ভাসতো খেয়াখাটে—

 

তুমি বুঝতে যদি আমার হৃদয়খানি

ক্ষতবিক্ষত কতোখানি,

বুকে নিতে টানি আপন কষ্ট মানি।

শুধু আমিজানি -আমার কষ্ট কতোখানি !!

---২৫-০৭-২০২১ ইংরাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

নিম্ম মধ্যবিত্তের অশ্রু

 ------মোঃ আমিনুল এহছান মোল্লা।

************************************

নিম্ম মধ্যবিত্তের অশ্রু ঝরে কষ্টরাশি থেকে

অফুরান ক্ষুধার যন্ত্রণা ঘিরে আছে চারিদিকে!

তুমুল দীর্ঘ্শ্বাসে থর থর কাঁপে প্রাণ

স্বপ্নীল পৃথিবী অবরুদ্ধ হয়ে যায় তখন।

নিম্ম মধ্যবিত্তের স্বপ্নগুলো নিছক যেন তামাশা!

হে পৃথিবীর প্রাণ, দুঃখী মানুষেরে যদি ভালবাস

একবার এসে শুন রক্ত ঝরা বিরহের গান

এখানে দু’মুঠো ভাত নেই,শ্রমের বাজার নেই

ভালোবাসা নেই, আলিঙ্গন নেই

আছে কিছু অবহেলা, আছে কিছু তিরস্কার।

 

জানালা খুলে দাও পূর্ণিমার শুভ্রতা দেখাবো,

দখিনা হাওয়া দাও ভা্লবাসায় জড়াবো

পরিবার পরিজনে দিবো অমৃতের স্বাদ

জেগে উঠাবো সংসার পটে পূর্ণিমার চাঁদ।

সূর্য্যি মামা জাগাবো পৃথিবীর আঁধারে।

আমাকে মেরো না উত্তাল আশ্বিনের ঝড়ে।

 

নিম্ম মধ্যবিত্তের অশ্রু ঝরে

দু,মুঠো ভাতের অভাবে পরে।

আমার ফুল দিয়ে দাও চুষে নেবো রস।

ওহে চাই না কোন খ্যাতি -কোন জস।

--২৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

 

ক্ষমতাও হয়েছে মাতাল


----মোঃ আমিনুল এহছান মোল্লা।
**************************************
অর্থের পালে বইছে দখিনা হাওয়া
ক্ষমতাও হয়েছে মাতাল –দুষ্টরে লইয়া!
গন্ড মূর্খ্ গুটি গুটি পায়ে এসে
মুরুব্বী দূরে ঠেলে চেয়ারে বসে।
কেবল ছুঁয়েছে যৌবনের কালো তিল
কেবল দেখেছে সে অর্থের তহবিল!
তাতেই চটে উঠে ক্ষমতার আঙ্গুল
গর্দান চেপে ধরে বলে নিজ মাস্তুল।
নেশা গ্রস্থের মতো রাঙা দু’টো চোখ
মোড়ল সেজে আছে বসে মায়ের বুক।
যৌবনে রক্ত টগবগ চোখে মুখে গালে-
খেলছে দিন দিন জ্ঞানী গুনি পেলে ।
দু’মুঠো ছিল না ভাত পিতার কূঁড়ে ঘরে
আজ মস্ত বড় মোড়ল অর্থের বিস্তরে
আজ সে গাইছে গান নিজের সুর ধরে
ক্ষমতার মুকুট পড়ে চলছে বুক চিরে।
অতিথি-প্রধান অতিথি- সভার সভাপতি
অর্থের পালে বইছে দখিনা হাওয়ার গতি
ক্ষমতাও হয়েছে মাতাল গন্ড মূর্খের প্রতি
টের পাও তুমি? তোমার নাইরে জ্যেতি!
--২৫-০৭-২০২১ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।