Friday, October 7, 2022

হও যদি সেই শিহরণ

  কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১০-২২ ইং

***********************************        

ওই পাহাড়ে গোলাপ ফুটেছে,

আগুনের মতো লাল ! ও কি

ফুল না আগুন, ঠিক বুঝি না ।

কখনও শীতল কখনও তপ্ত

এগিয়ে গিয়ে পিছিয়ে আসি,

এ রূপ যে , এ ঘ্রাণ যে ছুঁয়ে যা্য়

ঠিক গভীরে. অতল গভীরে---

উঁচু বুক চিরে শুভ্র ঝর্ণা ধারায়

ধেয়ে আসে প্রবল ধেয়ে আসে

তরঙ্গ ফেনা

ভর দুপুরে গোলাপ ভেবে

ভালবাসার হাত রেখেছি

গোলাপ, তুমি এত সুন্দর ! এত কোমল !

হও যদি সেই শিহরণ, তবে

এই বেলায় আমি তুমি হারিয়ে যাব

অর্থে জলের তরঙ্গ খেলায়---

-------------------------------------

 

Thursday, October 6, 2022

চুপি চুপি বলে উঠলো

   চুপি চুপি বলে উঠলো

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১০-২২ ইং

***********************************        

কান পেতে শুন---কে যেন বুকের মধ্যে

ঢেউ তুলে --বিনিদ্র ঢেউ তুলে--  কান পেতে শুন

কে যেন বুকের মধ্যে শিহরণ তুলে--

দূরে যেতে চেয়েছি অনেক দূরে যেতে চেয়েছি

তবুও যাওয়া হল না তবুও যাওয়া হল না

বার বার ফিরে এসেছি পাল তুলেছি

অমৃতের মধ্য সাগরে-

তরঙ্গ সফনের অথৈ গভীরে

এখন তপ্ত জল! জোয়ারের খেলা

দু’কূল ভেসে গেছে বন্যার জলে

আজ উল্লাসে ভাসাবো ভালবাসার তরী

কান পেতে শুন---কে যেন বুকের মধ্যে

চুপি চুপি বলে উঠলো- এসো--- খুব কাছে এসো--

--------------------------------

 


Wednesday, October 5, 2022

লাল গোলাপ ফুল

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-১০-২২ ইং

***********************************        

আমি দেখলাম, লাল গোলাপ ফুল !

অপলক  তাকিয়ে উড়াচ্ছে চুল !

এ কি সুরভী ! এ কি তার ডানা

রৌদ্রের আলোটা পড়তেই হেসে উঠল

রক্তিম হয়ে গেল চঞ্চলা শরীর উথরোল

মধুময় ধারা নেমে আসল

ঝর্ণা প্রবাহের মতো নদী সাগর জলে

সমুদ্রের তরঙ্গ সফেনে নৃত্য দোলে

আমি বললাম, এ কি শব্দ কল কল !

লাজুক হেসে এত কাছে ? এত ছল !

গোলাপ বলল, না না, এটা ঠিকই

এটা ভালবাসার স্বর্গিয় জল।

যেটা তুমি আমি ভালবাসি গভীর স্পন্দনে

এ সুবাস এ রূপ লাবন্য্ পুলক শিরহনে

লাল গোলাপ ফুল হয়ে এসেছি-

তোমাকে পেয়েছি- অফুরান ভালবেসেছি—

----------------------------------

রক্ত ঝরাও তবু পাশাপাশি

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-১০-২২ ইং

***********************************        

কি সুন্দর তুমি ! কি ইস্পাত কঠিন

কি অট্টহাসি তোমার! কি নিষ্ঠুর প্রাণ !

কি দেখালে তুমি ? রৌদ্র-কঠিন

ভিতরটা জ্বলে পুড়ে ছাই দগ্ধ শ্মশাান।

গ্রীষ্মের মত প্রখর খরা নির্দ্য় পাষাণ

রক্ত ঝরাও তবু পাশাপাশি

অভিনয় করো, ভালবাস ছদ্মবেশী

কি সুন্দর তুমি ! বিশীর্ণ মরা ডালে

রক্তিম বর্ণে জেগে উঠে ফুলে ফুলে

তবু তুমি ভালবাসার উপমা- নম্র আগুন

কি সুন্দর তুমি ! কি নিষ্ঠুর প্রাণ !

রক্ত ঝরাও তবু পাশাপাশি

এত তুচ্ছতা তবু ভালবাসি।

-------------------------------------

এ জীবন যখন

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০৫-১০-২২ ইং

***********************************        

জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,

চারিদিকে ধেয়ে আসে কত না দল-বল।

অনেক ভালোবাসার চন্দ্রিমা তুলে প্রলয়

অন্ধকার গড়ে না বিরহী তপস্যার বলয়।

তখন মনে হয় এই পৃথিবী বড় মধুময়-

এ জীবন যখন অন্ধকার ঘোরে আচ্ছন্ন

সেইসব জোনাকী পোকারা হয় অবসন্ন

কোথাও নেই প্রেমের দূরন্ত উচ্ছল

কিসের জন্য এত ভালবাসা এত উচ্ছৃঙ্খল !

রাত্রি এলেই সব আলো হয় উধাও !

অন্ধকারে মানবতার স্পর্শ্ নেই কোথাও

জীবন যখন রৌদ্র উজ্জ্বল- ঝলোমল,

চারিদিকে ধেয়ে আসে কত না দল-বল।

--------------------------------------

Tuesday, October 4, 2022

অপলক চেয়ে থাকো


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০৪-১০-২০২০ ইং

**********************

অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি

ডানা মেলে দাও  হৃদয়ের যত পাখি!

উত্তাল হয়ে গেল তরঙ্গ, জলকলস্বর

মুহূর্তে ব্যাকুল হয়ে গেল,দেহ- অন্তর

গভীরে ভালোবাসা জাগল ধীরে ধীরে

নিস্তরঙ্গ তটিনীর জনশূন্য তীরে

এখন পিপাসা প্রাণে অযুত শুন্যতায়

যদি একটু জল দিতে ভালোবাসার মুর্ছনায়

সেইক্ষণে সঙ্গী হতাম নিরব নির্জন

তুমি হতে স্বর্গীয় প্রথম চুম্বন

দেহ অন্তরে উঠত বাজি পুলক শিরহণ তখনি

পৃথিবী জেনে যেত ভালোবাসার অমর ধ্বনি।

অমৃতের রোমাঞ্চলোক উঠত শিহরি

আজ কেন চক্ষে এল অশ্রুজল ভরি ?

অপলক চেয়ে থাকো উঁচু করে আঁখি

ডানা মেলে দাও  হৃদয়ের যত পাখি!

---------------------------------

Monday, October 3, 2022

সেই সুখভরা বুকে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০৩-১০-২০২০ ইং

**********************

এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি,

তবে এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?

এই দেহ এই প্রাণ এখনো তরঙ্গ দুলে

তোমাকে খুঁজে তোমাকে চায় বসন্ত ফুলে।

এতো ব্যাদনা তবু সুখ আছে ও নয়নে

তুমি এসেছিলে, ভালবেসেছিলে ঘ্রাণে ঘ্রাণে

মেলেছিলে ফুলের ডানা চাঁদের আলোক

তবু কেন তরঙ্গ জলে মরু খরা শোক !

এতো কাছে তবু যেন শত বিরহের ব্যাথা

সেই হাসি সেই অশ্রু সেই সব কথা

এত সহজেই কেন হয়ে গেলে স্মৃতি ?

এইতো কয়দিন হল তুমি এসেছো প্রীতি

এসেছিলে তুমি হয়েছিলে প্রণয়ের লাজ,

সেই সুখভরা বুকে আগুন জ্বালালে আজ।

এতো কাছে তবু সুদূরে হয়েছো বিলীন

ওগো এখনো চেয়ে আছি অবিরত নিশিদিন।

--------------------------------

তোমারই পিপাসী

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ০৩-১০-২০২০ ইং

**********************

ওই ফুলখানি তব আমি ভালোবাসি ।

এ হৃদয় তোমার লাগি হয়েছে উদাসী

সুরভী সুবাসে টলমল বিকশিত ফুল

থরে থরে টুটে পড়ে যৌবনের দোল।

দিবানিশি এ প্রাণ  তোমারই পিপাসী

সুদূর হতে চেয়ে আছি পুলক বিকাশি।

ভালোবাসর তরঙ্গ এসে দুলাইছে কূল

সুরভী সুবাসে টলমল উথরোল জল

মোহভরে দেখি যেন পূর্ণিমার হাসি

পূর্ণ্ দেহ প্রাণে যারে ভালোবাসি।

ফুল শস্যার পাশে শুনি তোমার নিশ্বাস

দেহ জুড়ে পাই যেন ফুলের সুবাস।

ওই ফুলখানি তব বুকে তুলে নিব,

খুলে দিব- অফুরান ভালোবাসা দিব।

দিবানিশি এ প্রাণ  তোমারই পিপাসী

সুদূর হতে চেয়ে আছি পুলক বিকাশি।

---------------------------------

Saturday, October 1, 2022

যে প্রাণ চঞ্চলা ছিল

   কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ -১০-২২ ইং

***********************************        

সদা যে প্রাণ চঞ্চলা ছিল এ বিশ্বলোক,

সে প্রাণে  আজ বিপুল বিরহের শোক !

এক শুন্যতার মিছিল ঘিরে আছে এ প্রাণে

আগুনের লেলিহান শিখা প্রচন্ড দহনে

তবু রজনী গন্ধার বৃন্তখানি

শুভ্রতার ডানা মেলে জাগেনি

রক্ত জবা ফুটেছে টুকটুকে লাল

রক্ত ক্ষরণের তরঙ্গ তুলেছে কণিকার দল

প্রচন্ড আঘাত দেয় আমবস্যার রাতে

রাত্রির পরীরা উল্লাসে মেতে উঠে তাতে !

কি এক ছলনার ফুল !

প্রেমের বাগানে ফুটে আছে দল বল ।

হে নিরুপমা- হে ঐশ্বর্যবান

যে অনুভবে তুমি ছিলে তা তোমারই দান।

তবু কেন নাই আজ প্রেমের জোনাকী ?

তরঙ্গের মুহূর্তগুলো বড় একাকী –বড় একাকী!

সদা যে প্রাণ চঞ্চলা ছিল এ বিশ্বলোক,

সে প্রাণে  আজ বিপুল বিরহের শোক !

------------------------------------