চুপি চুপি বলে উঠলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ০৬-১০-২২ ইং।
***********************************
কান
পেতে শুন---কে যেন বুকের মধ্যে
ঢেউ
তুলে --বিনিদ্র ঢেউ তুলে-- কান পেতে শুন
কে যেন
বুকের মধ্যে শিহরণ তুলে--
দূরে যেতে
চেয়েছি অনেক দূরে যেতে চেয়েছি
তবুও
যাওয়া হল না তবুও যাওয়া হল না
বার বার
ফিরে এসেছি পাল তুলেছি
অমৃতের মধ্য
সাগরে-
তরঙ্গ সফনের
অথৈ গভীরে
এখন তপ্ত
জল! জোয়ারের খেলা
দু’কূল
ভেসে গেছে বন্যার জলে
আজ উল্লাসে
ভাসাবো ভালবাসার তরী
কান
পেতে শুন---কে যেন বুকের মধ্যে
চুপি
চুপি বলে উঠলো- এসো--- খুব কাছে এসো--
--------------------------------

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।