শনিবার, অক্টোবর ১৫, ২০২২

মিথ্যের মহরা

 

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ১৫-১০-২২ ইং।

***********************************        

হৃদ স্পন্দনে নাহি আছে প্রভূর বাণী !

নাহি আছে সুন্নাহ’র আলোকিত ধরণী।

তবু দাবী করি, তবু মুসলমান বলি

আমরা মুসলিম গর্ব্ করে চলি ।

 

ইসলামের মূলনীতি শান্তির ওই ধ্বনি

এ নশ্বর পৃথিবী কত জনে তা মানি ?

বজ্র কণ্ঠে বলি বিজয়ে ইতিহাস

তবু কেন এত হতাশার পরিহাস।

 

আজ কেন সূর্য্ উঠে না ভেদি আঁধার !

সূর্য্ নেই সূর্যের পথে তাগুদের সম্ভার।

আছে শুধু বেশ ভূষণ মাঠে প্রান্তরে-

আল কোরআন নবীর সুন্নহ নাহি অন্তরে।

 

যদি চাও মুক্তি ইহ-পর ভুবনে-

এ অন্তর জাগাও হে চির সত্যের সাধনে।

মিথ্যের মহরা দেখি চারিদিকে এখন

মুনাফিক চরিত্র চলছে সত্যের অন্বেষণ।

----------------------------------------

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।

তোমাকে সংবর্ধনা হে গুণীজন

  কলমেঃ মোহাম্মদ আমিনুল এহছান মোল্লা রাওনাট,কাপাসিয়া,গাজীপুর। ***************************************** তোমাকে সংবর্ধনা হে গুণীজন...